somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহা আমি কি দেখিলাম! চিকেন মানে সবজি।

১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা থেকে শ্যামলী পরিবহনের ঢাকা টু কক্সবাজারের গাড়ীতে উঠেছি রাত সাড়ে নয়টায়।
১২ঃ৩৬ এ গাড়ী কুমিল্লা থামল। বলা হল বিশ মিনিটের বিরতি।
ভেবেছিলাম নামব না। আবার ভাবলাম সবাই যেহেতু নামছে, আমিও নামি।
ভেবেছিলাম রেস্টুরেন্ট এ ঢুকব না। কিন্তু সবার মধ্যে থাকা প্রবণতাটা আমাকে প্রভাবিত করল।
ভেতরে ঢুকলাম। যেই টেবিলেই আমি বসি, ওটা "স্টাফ টেবিল" বলে আমাকে তুলে দেওয়া হয়। খালি টেবিল গুলো "স্টাফ টেবিল" আর অন্যগুলো ইতিমধ্যেই দখল হয়ে গেছে।
তারপর খালি টেবিল দেখলেই ভয় লাগে, এটাও বুঝি স্টাফ টেবিল। আরেকটাতে বসতে গেলাম, ওটা নাকি মহিলা টেবিল।
বিরক্ত হয়ে বের হয়ে এলাম।

ঢুকলাম পাশের একটা ফাস্ট ফুডের দোকানে।
ঢুকে বসেই আছি। কেউ আর অর্ডার নিতে আসেনা। এর মধ্যে ১০ মিনিটের বেশি পার হয়ে গেছে। ভাবলাম নো প্রব্লেম। বাংলাদেশের টাইম তো, বিশ মিনিটের জায়গায় গাড়ী ত্রিশ মিনিট তো থামবেই।
এদিকে অর্ডার নিতে কেউ আসেনা। সময় পেরিয়েই যাচ্ছে।
আমি ভাবলাম কোনো খাওয়ার আগে পে করতে হয় কিনা!
এই প্রি পে সিস্টেমটা আমার বাজে লাগে। এর জন্য আগে একবার খুব বিব্রত হয়েছি।
আরে ব্যাটা আমি কি কি খাব তা কি আগে থেকে জানি!
খাব। তারপর বিল দেব। এটাই তো সিস্টেম।

আমি গিয়ে বললাম, ভাই এখান থেকে আমাকে বার্গার দেন। কোন গুলো কি বার্গার?
সে বলল- সবগুলোই চিকেন বার্গার।
বিল আগে দিতে হয় কিনা জানতে চাইলাম। সে বলল টেবিলে গিয়ে বসেন।

একটু পর বার্গার নিয়ে এল। সাধারণত মেয়েদের জন্য টেবিলে এনে দেওয়া হয়। ছেলে হলে self service.
বার্গারে কামড় দিয়েই টের পেলাম কুমিল্লাতে সবজিকে 'চিকেন' বলা হয়।
আমি আরো মুরগী ভেবে ভুল করেছিলাম।
ভুলটা আমরই। এদের ভাষা তো আর আমি জানিনা।
ভাগ্যিস ২ টা অর্ডার করিনি। নাহয় নিজেই মুরগী হয়ে যেতাম।

সবজি দিয়ে বানানো 'কুমিল্লার চিকেন বার্গার' অনেক কষ্টে খেলাম।
নতুন কিছু অর্ডার করব ভেবে রেস্টুরেন্ট এর একটা ছেলেকে ডাকলাম।
ছেলেগুলো সব মহিলা যাত্রীদের সেবায় ব্যস্ত।
আমাদের দিকে তাকানোর টাইম নেই।
সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম একজনকে।
কুমিল্লার রস মালাই নাকি বিখ্যাত। রসমালাই অর্ডার করলাম।
সে আমাকে বলল- কত কেজি?
ইয়াল্লাহ। কয় কি! এখানকার মানুষেরা কি এক সাথে কয়েক কেজি করে খায়?
ওয়েটারের পেছনে থাকা আয়নায় দেখলাম আমার চোখ দুটি ততক্ষণে রসগোলার আকার ধারণ করেছে।

হঠাৎ মাথায় আসলো, এখানকার মানুষের ভাষায় কেজি মানে অন্যকিছু নয়তো!!
বললাম- এখানে খাব।
সে হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গীতে বলল_ খাওয়ার জন্য বিক্রি করা হয়না।

আমিতো পুরাই টাস্কি খেয়ে গেলাম।
খাওয়ার জন্য নাহলে এই রসমালাই দিয়ে কি করার জন্য বিক্রি করা হয়? প্রশ্ন করতে গিয়ে দেখি সে ইতিমধ্যেই অন্য ২ জন মেয়ে কাস্টমারের দিকে রওনা দিয়েছে।

কি আর করা। সেই প্রথম ছেলেটির কাছে ফিরে গেলাম। যে বার্গার দিয়েছিল।
তাকে রসমালাই দেওয়ার কথা বললাম।
ছেলেটি হৃদয়বান।
রসমালাইর সাথে আমাকে আরো কয়েকপ্রকারের মিষ্টি এনে দিল সে।

খাওয়া দাওয়া করে উঠলাম। একজন এসে বলল আপনি কি ৩৫১২ নাম্বার গাড়ীর যাত্রী?
আমি বললাম জ্বী।
- আপনার জন্য গাড়ী দাঁড়িয়ে আছে।
ঘড়িতে তাকিয়ে দেখি আধাঘন্টা হয়ে গেছে।
বাইরে এসে দেখি গাড়ী অনেকদূর চলে গেছে। সেখানে আবার দাড়িয়েও আছে।

গাড়ীর কাছা কাছি আসতেই ড্রাইভার প্রচন্ড মেজাজের সাথে বলল, এই ছোঁড়া! বাড়ি কই তোর?
ড্রাইভার আমার উপর প্রচন্ড ক্ষেপে আছে। বুঝলাম এরপর গালি দিবে।
তার কানের কাছে গিয়ে বড় করে শুধু একটা কথা বললাম, কক্সবাজার।
সাথে সাথে চুপ হয়ে গেল। একটা কথাও বলেনি আর।

এভাবে থেমে যাবে আশা করিনি।
পরে বুঝলাম, তাকে যে প্রতিদিন কক্সবাজার যেতে হয়।

মনে রাখবেন, কুমিল্লাতে 'চিকেন বার্গার' কিন্তু সবজি দিয়ে বানানো হয়!
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×