হাজার বছর কেটে গেছে ,এখন ক্রান্তিকাল !
ধ্বংস পথে চলিতেছে ধরা ,চলিতেছে মহাকাল ।
সভ্যতার ভাঁজে ভাঁজে ধ্বংসের খেলা
জাতির ললাটে লেখা পরাজয়ের গোধূলি বেলা ।
যাদের রুধির ধারায় চলছে ধরা
সভ্যতার বাহক
সময়ের বেলা শেষে ,ক্লান্ত তাঁরা
আঁধার ঘরে পলাতক !
কণ্টক বন্ধুর পথ অতিক্রম করি'
করেছে মলিন ,মসৃণ তব পথ
কালের বুকে বিলাসী তুমি ,উন্মত্ত ঘাতক ।
কত পাথর বক্ষে চেপে ,তব হৃদয় পাষাণ
সভ্যতার জনক তরে খুঁড়ে চলেছো মহাশ্মশান ।
যাঁদের আত্নত্যাগে ,বিশ্ব মহান ,জাতি হয়েছে মহিয়ান
তাঁদের বুকে চলছে বুলেট,অগ্নিশিখা লেলিহান ।
যে রক্ত ঘামে লিখেছি ,তব সভ্যতা
রক্তাক্ত পীচে ,মলিন জাতি
ভূলণ্ঠিত মানবতা ।
………………………………….

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



