কাল গাইনি ওয়ার্ডে প্রথম স্বাভাবিক সন্তান প্রসব দেখলাম ।
অস্বাভাবিক রকমের কষ্ট হচ্ছিল মেয়েটার । কিছু অংশ কেটে দিল এক ইন্টার্ণ ডাক্তার ।
অনেকক্ষণ পর একটা বাচ্চা হল ,সেটি তার কান্না দিয়ে জানিয়ে দিল আগমনী !
বাস্তব অভিজ্ঞতা পেলাম সন্তান জন্মদানের ,অনেক কষ্টের ছিল ওটা । এজন্যই মনে হয় একটা মায়ের কাছে তার সন্তানের দাম এত বেশি ,কিন্তু এর পরেও খারাপ লাগবে তখনি যখন এই সন্তান অন্য কোন রমণীর কোলে শুয়ে তার মাকে ভুলে যাবে বা একমুঠো খাবার দিবে না ,বা বিরক্ত হয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে !!
ওদের কি কখনো ক্ষমা করা যাবে ??
ওরা কি তখনো মানুষ থাকবে !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



