somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গ্রামীন পহেলা বৈশাখ ও আমার মাটির ব্যাংক

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোটবেলা গ্রামে নতুন বছরের যে আমেজ উপভোগ করেছি এখন তা নস্টালজিক ছাড়া কিছুই নয় । ২০/১৮ বছর আগের কথা মাত্র। নতুন বছর মানে পাশের গ্রামে বড় একটি মেলা বসবে, আম্মা ঘর-বাড়ী নতুন করে সাজাবে! সাজানো বলতে মাটির ঘর-বাড়ির মেঝেটাকে নতুন করে মাটি দিয়ে প্রলেপ দেওয়া। গ্রামে যাকে ঘর লেপা বলে । মেলার আগের দিন বা মেলার দিন আব্বা বাজার থেকে বড় মাছ কিনে আনবে । বাড়ির বড়রা মেলা এবং নতুন বছর উপলক্ষে কিছু নতুন নোট বা মেলা করার জন্য কিছু টাকা দিবে এসব ।

নতুন বছর নিয়ে আমাদের গ্রামে অনেক কথা প্রচলিত ছিল। যার কিছু এখনো আছ,,,,,,! যেমন বছরের প্রথম দিল ভাল খাবার খাইলে সারা বছরই ভাল খাওয়া যাবে ! নতুন বছরের প্রথম দিন ভাল করলে সারা বছর ভাল আর মন্দ করলে সারা বছর মন্দ করতে হবে । আরো কত কি যে ছিল ! মনে আছে,,,দাদী নতুন বছরের আগের দিন তিতা জাতীয় শাক তুলে আনত বছরের প্রথম দিন খাওয়ার জন্য। এগুলা খেলে নাকি রোগ বালাই চলে যেত ! নতুন বছর উপলক্ষে বাজারের দোকানিরা হালখাতা অনুষ্ঠান করত।। কাকা বা আব্বার সাথে হালখাতার অনুষ্ঠানে গিয়ে মিষ্টি বা দইচিড়া খাওয়া হয়েছে অনেকবার ।

নতুন বছরের প্রথম দিন বা তার আগের দিন আমার মাটির ব্যাংকটা ভাংতাম, মেলা করার জন্য । মেলা জমত পাশের গ্রামে । সকাল থেকে মেলা জমতে থাকত আর শেষ হত সন্ধ্যা নামলেই । সারাদিনই মেলায় আর বাড়িতে চক্কর দিতাম। কেনাকাটা হইত কাকা বা আব্বার সাথে । আমি চরকি,ডেডঢেরি,বাঁশি, মাটির নতুন ব্যাংক, মাটির বানানো বিভিন্ন প্রাণীর পুতুল কিনতাম। খাবারের মধ্যে কেনা হইত মুড়ালি,কদমা ,বাতাসা,নানা জাতীয় মিষ্টি খাবার।

গ্রামের মুরব্বিরা বলত,,,,, মেলা বা ১লা বৈশাখ ত হিন্দুদের উৎসব। মেলার জিনিসপাতি খাওয়াও ঠিক না । মেলা উপলক্ষে মেলার আশে পাশে বসত জুয়ার আসর। ঐসব আসর থেকে সাদা পোশাকে পুলিশ এসে অনেককেই ধরে নিতে দেখেছি । যদিও নিজজে কখনো জুয়ার দানে পয়সা ফেলি নাই । মেলার দিনটা কিভাবে যে চলে যেত। ভাবতেই পারতাম না । নতুন মাটির ব্যাংকে আবার পয়সা জমাতে থাকতাম নতুন বছরের অপেক্ষা করে ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×