নিজেকে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ দাবীকারী অধিকাংশ পুরুষ এবং সেই পুরুষের পিতা-মাতা এখনো বিয়ে করতে গিয়ে মেয়ে পক্ষর কাছে ফকিরের মত হাত পাতে! তখন তারা নিজের শ্রেষ্ঠত্বর কথা ভুলে যায়! তখন লজ্জা লাগে না- বেহায়ার মত ভিক্ষার থালা নিয়ে সেই মেয়ে পক্ষর কাছে হাত পাততে!
এই যৌতুক নেয়ার ব্যাপারে পাত্র পক্ষরা যেমন ৯৯% দায়ী তেমনি সেই সব মেয়ের পিতা-মাতারাও ১% দায়ী -যারা কোন উপায় না পেয়ে কিংবা কন্যাদায়গ্রস্ত হতে মুক্তি পেতে গিয়ে কিংবা অঢেল টাকা-পয়সা আছে তাই মেয়ের ঘর সাজিয়ে দেই বলে পাত্র পক্ষকে যৌতুক দিতে বাধ্য হয় বা ইচ্ছেকৃত ভাবে দেয়!
ঘটনা - এক কাজিনের জন্য পাত্র দেখা হয়!পাত্র দুই ভাই সহ সৌদি থাকে। শুনেছি কন্ডাক্টারী করে এবং ছেলের শর্ট মেরেজ ছিলো ( টেলিফোনে বিয়ে) ! মেয়ে পক্ষরা খুব বেশি রাজি ছিলো না! তবুও খোঁজ/ খবর নিচ্ছিলো-! এর-ই মধ্যে সেই ফকিন্নি পাত্রপক্ষ বলে কি না -আমরা রাজী কিন্তু ৭ লাখ টাকা দিতে হবে এবং বাড়ীর মালিকানা মেয়ের নামে আছে কি না জানতে চায়! শুইনা তো আমার কাজিনের বাপ-মায় হাসতে হাসতে শেষ ! আজকাল দেশী ছেলের বাপ-মায়েরা শুধু না প্রবাসী ছেলের বাপ-মায়েরাও ভিক্ষার থালা নিয়ে মেয়ে খুঁজে ! এইগুলার লাজ/লজ্জা আছে কি না জানি না-বুঝি না!
এখন বলি- কাজিনরা দুই বোন! আমি এবং আমরা মনে করি- সেই চাচার যা কিছু আছে তা তার রাজত্ব (বাড়ী সহ আদারস প্রোপার্টি ) ! আর সেই রাজত্বের রাজকন্যা তারা দুই বোন ! কাজেই সহজ ক্যাল্কুলেশন হচ্ছে- যাদের সাথে অই দুই মেয়ের বিয়ে হবে তারা রাজকন্যা সহ রাজত্ব (রাজত্ব ও রাজকন্যা শুধু বোঝানোর জন্য বলেছি) পাবে! সেক্ষেত্রে অই ফকিন্নি পিতা-মাতা সব জাইনাও আরও কিছু পাওয়ার লোভে এবং বিয়ার সাথে সাথে সব কিছু হাতাইতে - নির্লজ্জের মত হাত পাততে পিছ পা হয় নাই!
মনটা কইছিলো- ফকিন্নির গুষ্টিরে মুরা বারুন ( ঝাড়ু দিতে দিতে যখন শেষ দিকে এসে যায়- সেই অংশ ) দিয়া পিটাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



