>এখনকার পিচ্চিরা এমনি দুষ্টু যে ওদের সাথে পেরে ওঠা কঠিন! একদিন কেজি ক্লাসে রুমের দেয়ালে একটা শুঁয়োপোকা দেখে ভয়ে চিৎকার করে ক্লাস থেকে বের হয়ে যাই, এরপর দরজার কাছে বসে ক্লাস নেই, সারাক্ষন একটা আতঙ্কে থাকি!
>এখন কেজি ক্লাসে গেলেই দুষ্টু কিছু বাচ্চুকে দুষ্টামির জন্য শাসন করলেই, পরে ওরা কেউ পেছনে বসে বলে- ম্যাডাম অই যে দেয়ালে শুঁয়ো পোকা, ম্যাডাম আপনার গায়ে শুঁয়ো পোকা! আজিব কারবার!
>>আমাদের সময়ে আমরা শিক্ষকদের সাথে কথা বলতেই ভয় পেতাম, সমীহ করে চলতাম! আর এখনকার বাচ্চুরা করে বদমাইশী! রংপুর ক্যান্টের ইংলিশ মিডিয়াম (মিলিনিয়াম স্টারে) এ যখন জব করতাম ওরা তো আমার পাশে এসে আমার হাইটের সাথে ওদের হাইট মাপতো আর বলতো- মিস ইউ আর সো টল! রুমে ঢুকলেই প্রতিদিন তোতাপাখির মত বলতো- মিস ইউ আর লুকিং ভেরি নাইস! একদিন এক মেয়ে গাল টেনে বলে- মিস ইউ আর লুকিং সো নাইস! এরপর আমার প্রতিদিনের শাড়ি সুন্দর- এই নিয়ে গবেষণা !
>>এইসব কারবার দেখে ভয়ে আমি কলেজে জব করিনি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



