>রাত গভীর হচ্ছে... অফিস থেকে বাসায় এসে ক্লান্ত ছেলেটা ধীরে ধীরে সিড়িঘরের দিকে এগিয়ে যাচ্ছে... তারপর চুপচাপ একদম মাথায় গিয়ে বসে... চেনা পরিবেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকা ছেলেটার হাতে চায়ের মগ, চায়ে চুমুক দিয়ে পকেট থেকে বের করে একটা প্যাকেট .. আলগোছে দুমড়ানো প্যাকেট থেকে একটানে বের করে সিগারেট আর নিজে নিজেই বলতে থাকে- ধুস শালা লাইটার কই? চারপাশে খুঁজতে থাকে, দেখে পাশেই পড়ে আছে লাইটারটা ... এরপর খসখস করে লাইটার জালিয়ে সিগারেট ধরায়... প্রতি রাতেই এভাবে যে মগে চা নিয়ে আসে তা ভর্তি হয়ে যায়... নিকোটিনের ছাইয়ে! খটখট করে মোবাইলে কিসব লিখে... চোখ যায় চ্যাটে ... রাত জাগা পাখিরা সব জেগে আছে! ধুশ শালা! কার সাথে কথা কমু।। আবারো মনে মনে বলে! ঘরে যেতে হবে...তার আগে আর একটা সিগ্রেট ধরায়... ছাদের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ে... আর বলতে থাকে শালার বাস্তবতা...!
> মাঝ রাত অব্ধি বিছানায় এপাশ- ওপাশ করে মেয়েটা বিছানা ছেড়ে উঠে পড়ে... ! জানালাটা খুলে দেয়... বাইরে তাকায়... আলোআঁধারির খেলায় একটু হালকা বাতাস ছুঁয়ে যায় তাকে... এলো চুল উড়তে থাকে... মুখে এসে পড়ে ... ! মুখ থেকে চুল সরাতে গিয়ে গালে কিছু একটা অনুভব করে... মনে পড়ে বৃষ্টি নেমেছিলো কিছুক্ষন আগে... পাশে থাকা মোবাইলটার সুইচ অন করে... ঝট-পট করে একেবারে চলে যায় ইনবক্সে...! ছটফট করে উঠে ... হতবিহবল হয়... চোখ থাকে স্থির... ! একটার পর একটা মেসেজে চোখ বুলিয়ে যায়... একটা একটা করে দৃশ্য চলে আসে... মেয়েটা একাকী হাসে... রেগে যায়... মন খারাপ করে... অবাক হয়... ! মনে পড়ে, প্রতিদিন ভাবে ডিলেট করে দেবে মেসেজগুলা... প্রতি রাতে ডিলেট করতে এসে আর করা হয় না... সব চিন্তা বাদ দিয়ে ডুবে যায়...মেসেজের গভীরে...রাত বাড়তে থাকে... বুঝতে পারে মেয়েটা পাল্লা দিয়ে বেড়ে চলেছে ছুপা জ্বরটা ... !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



