somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিনের পার্টি না হয় নাই বা দিলি, কেক না হয় নাই বা পাঠালি, আমাকে কি উইশ করা যেত না?

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা, কথা তো ছিলো তুই আসলে আমার জন্মদিন আর তোর জন্মদিন এর পার্টি একসাথে হবে! অথচ দেখ তুই বেমালুম সে কথা ভুলে গেলি...! যেতে যেতে কেউ হয়ত কিছু বলল , যে বলে সে ভুলে যায় কি বলেছিলো, যাকে বলেছিলো, সে সেই কথাটাকেই আজীবন আগলে রাখলো ...! যেভাবে আমি রেখেছি! আমি জানি তুই আমার জন্মদিনের কথা মনে রেখে আমাকে উইশ করবি এমন সৌভাগ্য আমার কখনো হবে না, এটা জেনেও কি এক অজানা আকর্ষণে আমি প্রতীক্ষায় থাকি... ভাবি, একটা মিরাকল কি ঘটতে পারে না? এমন কি হতে পারে না, রাত ১২টায় তুই আমাকে ফোন করে বলছিস- হারামী তোর বাড়ির ঠিকানা বল? আমি বাস স্ট্যান্ডে !
আমি ঘুমের ঘোরে চমকে উঠি... থমকে গিয়ে বলতে থাকি-
আর কত কষ্ট দিবি আমায়?
তুই চিল্লাইতে থাকিস- শালা শয়তান্নী, তোর জন্য এত কষ্ট করে,
এতদূরে আসলাম, আর তুই কস কষ্ট দিতাছি? তোরে তিন তালাক শালা!
আমি লাফিয়ে বিছানায় উঠে বসি তোতলাতে থাকি- তুই এখানে?
এত রাতে কোথায় ঘুমাবি? কোথায় থাকবি রে?
আমি কি জানি হারামী? তোর বাড়ীর ঠিকানা বল?
আমি ভয় পেয়ে যাই, বলতে থাকি, এত রাতে তুই বাসায় আসবি?
কি বলছিস এসব? মাথা ঠান্ডা কর প্লিয!
শোন, বাস স্ট্যান্ড থেকে সোজা কোন হোটেলে চলে যা, ফ্রেশ হয়ে,
খেয়ে ঘুমিয়ে পড়, সকালে চলে আসিস! আমি বাসায় ম্যানেজ করবো কেমন?
তুই বুঝে যাস! ওকে বেবি! তোকে একটু ভয় দেখালাম,
আমি হোটেলেই আছি রে গাধি! তোর এখন আর ঘুমানো হবে না,
সারা রাত জেগে কথা বলবি আমার সাথে! তোর এতদিনের শখ, গতবার কত কমপ্লিন করলি- চুপি চুপি জন্মদিনের প্রথম প্রহর কাটিয়েছি তোর সাথে, তুই টের পাস নাই, এই সেই কত্ত কথা রে! দেখ, তোকে কেমন চমকে দিলাম, দেখলি?
চোখ দিয়ে টপাটপ পানি পড়তেই আছে, ও যাতে বুঝতে না পারে, সেই জন্য নিজেকে ধরে রাখার চেষ্টা করছি কিন্তু বদটা ঠিক-ই ধরে ফেলে,
বলে- কি রে নাক কাঁদুনে, কাঁদছিস তুই? দাঁড়া দেখা হোক, আগে তোকে জুতা দিয়ে পিটিয়ে নেবো তারপর অন্য কথা! আসলাম আমি তারপর ও কাঁদে! ইয়া ঢিশুম...চুপ করবি না কি এখনি তোদের বাসায় গিয়ে কলিম্বেল টিপবো হু?
কোনমতে বলে উঠি- তুই বুঝিস না- এটা কিসের কান্না?
হারামীটা হাসতে থাকে... বলতে থাকে পাগলী কোথাকার ! তোর চুল টেনেটুনে ছিঁড়ে ফেলবো দেখিস!
আমি বুঝি তোকে আস্তো রাখবো- বললাম? তোর ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেবো!
অই অই ঠ্যাং কাটলে তো সারাজীবন আমাকে তোকে টানতে হবে? হাহা সব কাজ করতে হবে, আমি শুধু বইসা বইসা খাবো--হাআ?
এভাবেই রাত পার হয়ে যায়...নানা খুনসুটিতে ...... টপ টপ শব্দে চমকে উঠি...বুঝতে পারি পাশের বাসার টিনের চালে কুয়াশা বৃষ্টি পড়ার শব্দ ... নিজের মনেই বলে উঠি- কুয়াশা বৃষ্টি হচ্ছে রে পাজীটা টের পাচ্ছিস? ওহ্‌ তুই তো হোটেলের রুমে এই বলতে বলতে চমক ভাঙ্গে... কার সাথে কথা বলছি? ফোনটা কই আমার? দেখি পাশে রাখা মোবাইলটা অফ করা আছে...বুঝতে পারি... এতক্ষণ স্বপ্নে কথা বলছিলাম গাধাটার সাথে...
কথা ছিল, আমাকে শাড়ি পড়তেই হবে, কোন অজুহাত শুনবে না গাধাটা... বলেছিলাম, দুই ডজন চুড়ি চাই, হাত ভর্তি করে চুড়ি পড়বো... এক জোড়া পায়েলও কিন্তু চাই... , ঠিক আছে টাকাটা না হয় আমার পার্স থেকেই নিয়ে নিস, তবুও চাই... আমি কোন অজুহাত শুনবো না... ! আমার হাতের চুড়ি নিয়ে তোর খেলা করার কথা...ভাঙতেও চেয়েছিলি কিছু চুড়ি...কারন চুড়ি ভাঙার পর আমি কিভাবে কাঁদি ...মন খারাপ করি তোর সেটাই দেখার ইচ্ছে...।
হাহহা... ইচ্ছেগুলো / স্বপ্নগুলো কেমন স্বপ্নই থেকে গেলো... তাই না রে? আমাদের একসাথে জন্মদিনের পার্টি দেয়া হলো না... এভাবে এসে তুই আমাকে চমকে দিলি না... চুড়িগুলি ভাঙতে পারলি না... !
জন্মদিনের পার্টি না হয় নাই বা দিলি, কেক না হয় নাই বা পাঠালি, আমাকে কি উইশ করা যেত না? ২টাকা ৫০ পয়সা খরচ করে একটা মেসেজ পাঠিয়ে উইশ করতে এত্ত বড় মনের প্রয়োজন হয় না রে ফকিরটা! - মেসেজটা পাঠাতে গিয়েও পাঠালাম না কারন জানি তখন তুই লিখবি- আজ তোর জন্মদিন না কি? কিংবা অই যে কাটাকাটি করিস হাজারবার, আবার করেছিস, সেটা মনে রেখে রিপ্লাই দিবি না কিংবা কয়েকদিন আগের মেসেজের ভুল ব্যাখ্যা ধরে বসে আছিস আর নয়তো অই যে ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়ে সুখ অনুভব করবি ...। তাই থাক, বরাবরের মত চুপ করেই যাই......!



৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×