>>উদ্দেশ্য “ নারী নির্যাতন রোধে সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয়”! (খবর-ইত্তেফাক) !
>ভাল! নারী নির্যাতন রোধে নারী- পুরুষ নির্বিশেষে সমাজের শিক্ষিত বিবেকবান সকল মানুষের সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন পুরুষ সমাবেশের বক্তারা! ভাল!
>তবে কথা হল- “ সমাবেশ যেন শুধু সমাবেশ করার উদ্দেশেই না হয়, সমাবেশের মূল উদ্দেশ্যটা যেন ঠিক থাকে! সমাবেশ কইরা ঘরে গিয়া আবার বউ পিটাইয়েন না কিংবা কাজের মেয়ের সাথে কোন অন্যায় আচরন করিয়েন না কিংবা অন্য কোন মেয়েকে কৌশলে নির্যাতন করিয়েন না... এটাই প্রত্যাশা!
> আসল কথা হল- ধর্ম কিম্বা আইন কিংবা এইসব সমাবেশ, কখনোই মানসিক বিকৃতি রোধ কিংবা নারীর প্রতি সহিংসতা রোধ পুরোপুরি করতে পারে না ! পারে শুধু মানুষের সুন্দর মানসিকতা, সুস্থ বিচার ও মনুষ্যত্ববোধ ! আর এই বোধটা নারী /পুরুষ উভয়ের-ই থাকা উচিৎ ! কারন কিছু ক্ষেত্রে নারী দ্বারাই নারী নির্যাতিত হয়, যেভাবে পুরুষের দ্বারা হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


