আমার না কখনো আলগা দরদ পছন্দ না...
এটা এক ধরনের তামাশা ছাড়া আর কি হতে পারে বল?
নিজের দায়বদ্ধতা থেকে মুক্তির জন্য এক ধরনের আকুলতা আমি দেখি সেই আলগা দরদে...
ইচ্ছে করে ভুল করে... খামোখা কিছু ডায়লগ ছেড়ে এখন দেখানো হচ্ছে সেখানে হিমশীতল আইস্ক্রিমের মত শোকের ছোঁয়া ...
যেন সেটাও ঠিক ঠেকায় পড়ে দেখচ্ছিস......
শুধু নিজেকে বাঁচাতে অন্যজন মরলে তাতে কি-বা যায় আসে... !
অথচ আমাদের সেই সময়গুলো কতই না প্রাণবন্ত ছিল...বল তো?
ভালোবাসা আর ভালোলাগায় জ্বলছিল প্রতিটি মুহূর্ত...
মনে হত আমি নিঃশেষ হয়ে যাচ্ছি... নিজে পুড়ছি ...
জ্বলে যাচ্ছি কিন্তু তারপরও তোর গুমোটধরা মনের আকাশ আলোকিত করতে চেয়েছি...!
আজো কি চাই না তা...বল? হাহাআহ অথচ এক সময় চুপিচুপি
কিন্তু আমাদের মাঝে প্রকাশ্যে সেই ভালোবাসা আর ভালোলাগার আবেশ কেড়ে নিয়েছিলি...
আমি হাপুস-হুপুস করে কেঁদেছি ... তুই বলিসনি তখন- কাঁদছিস কেন হারামী, এইত আমি আছি!!
ছিনিয়ে নিয়েছিলি সবটুকু অধিকার... আমি কষ্টে কষ্টে কুঁকড়ে গেছি... ছুপা জ্বরটা প্রতিনিয়ত বেড়ে চলেছে ...
আমি এই-সেই বলে পাশ কাটিয়ে গেছি... তবু তুই বলিসনি ... তোর অধিকার আছে ।। থাকবে চিরকাল!
এই তুই সবকিছুতেই আমাকে মিছিমিছি হারিয়ে দেয়ার চেষ্টা করেছিস...এই তুই আমাকে ভাংতে ভাংতে বারবার রক্তাক্ত করেছিস... কিন্তু তাতে কি... ?
পেরেছিস কি সেই একটা জায়গায় হারিয়ে দিতে......?
তাই আজো হাতের রিনিঝিনি চুড়ির বায়না...
বৃষ্টিতে ভিজে চোখে ডুব দেয়া কিংবা ভিজতে ভিজতে জবুথবু হয়ে আইস্ক্রিম খাওয়া আবার চায়ের কাপে হুড়োহুড়ির সেই সময়গুলিতে ডুবে গিয়ে আমি বারবার তোর-ই মাঝে রক্তাক্ত... ক্ষতবিক্ষত হই...
কিন্তু তাতে তোর কি-বা যায় আসে...
তোর তো দিন যাচ্ছে চলে যেভাবেই হোক সেভাবে...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

