>সকালে স্কুলে মোবাইলে আসা মেসেজ ওপেন করে আমি তো চেয়ার থেকে পড়েই গিয়েছিলাম! হায় হায় একিইইই! জিপি চোরদের কাছ থেকে ২২০ টাকা বোনাস পেয়েছি! কি কারনে কেন জানি না...! মেয়াদ ৩ দিন! একটু ধাতস্থ হয়ে চিন্তা করলাম কার সাথে কথা বলবো ? কারন জিপি-জিপি কথা বলতে হবে!
> বাসায় এসে বাপি-মামনীকে বললাম- বোনাস টাকা পাইছি কার সাথে কথা বলবো বলো? বাপির জবাবা- কেন তোর বয়ফ্রেন্ড নাই?!? মুষ মুষ হয়ে বললাম, নেহি বাপজান আর মনে মনে বললাম (আছে তো হাম্বা/ চান্দু) ! এইবার বাপজান কহিল- “ এ যুগের মেয়ে হয়েও তোর বয়ফ্রেন্ড নাই”! কহিলাম- বাপজান, আমার যে প্রেমিক চাই, বয়ফ্রেন্ড না! এরপর বাপ-বেটিতে হাসিইইইই...! বাপজানের ডায়লগ- তুই না শয়তানের প্রিন্সিপ্যাল !
>> এরপর সব কাজিনদের বললাম- একটা বয়ফ্রেন্ড খুঁজে আনো- কার সাথে কথা বলবো আমি? আর জিপির টাকা ছেড়ে দেবো- হতেই পারে না! সেই থেকে চিন্তিত কারন পরিচিতজনদের সবার লিঙ্ক/টেল/ রবি! আর আমাকে কথা বলতে হবে জিপি-জিপি!
>>> শেষ পর্যন্ত দেখা যাচ্ছে- আমার বোনাস টাকায় আমি কারো সাথে কথা বলতে পারছি না, এ ও সবাই এখন আমার মোবাইল দিয়ে কথা বলছে!
>>> ও বয়ফ্রেন্ড ও বয়ফ্রেন্ড তুমি কোথায় য়য়য়য়য়য়য়য় ?
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



