somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি রোদেলা দুপুরের আখ্যান............

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে ছেলেটার বাড়ির উঠোনে আম/ জাম/লিচু/ডাব গাছ থাকবে...
যে ছেলেটার বাড়ির পেছনে সিঁড়ি বাঁধানো ঘাট থাকবে...
যে ছেলেটা গরমের সময় আমি গলম গলম বললেই ভর দুপুরে
আমার হাত ধরে গাছতলায় নিয়ে গিয়ে বসবে...
শীতল শীতল খুনসুটিতে মেতে উঠবে...
একটা বাঁশ ঝাড় থাকলে আরো ভালো... বাঁশ বাগানে লুকোচুরী হবে...
আহ্‌ তেষ্টা পেয়েছে বললেই...
যে ছেলেটা গাছ থেকে ডাব পেড়ে আনবে...
সাথে সাথে ডাব কেটে ডাবের পানি আর কচি শাঁস খাওয়াবে...
কাঁচা আমা পেড়ে আনবে... আমি মজা করে আমের ভর্তা বানিয়ে খাবো...
যে ছেলেটার হাত গরমে ঠান্ডা থাকবে...
আমি ইচ্ছে হলেই যার হাতে হাত ছুঁয়ে শীতলতা নিতে পারবো...
গলার কাছে হাত দিয়ে শীতলতা নেবো...
এরপর আহ্‌ ধ্যাত্তুরি বলে যে ছেলেটার হাত ধরে
সিঁড়ি বাঁধানো ঘাটে গিয়ে জলকেলি করতে পারবো...
ইচ্ছে হলেই যাকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবো...
যে ছেলেটা ডুব সাঁতার দিয়ে আমাকে মজা দেবে...
ছোট্ট ছোট্ট কাগজের নৌকা ভাসাবো...
এরপর সিঁড়ি ঘাটের শেষ সিঁড়িতে বসে মগ দিয়ে গোসল করবো...
আর ছেলেটা হাসবে আর বলবে--
শহুরী মেম আয় সাঁতার শেখাই তোকে...
যে ছেলেটার ফ্রিজে আমার জন্য ডিব্বায় ডিব্বায় আইস্ক্রিম
কিংবা কুলফি থাকবে...
উপ্স গলম গলম বললেই আর নাকে জমে থাকা ঘামের বিন্দু দেখলেই
যে ছেলেটা আমার মুখে সামনে আইস্ক্রিম এনে ধরবে ...
নাকে জমে থাকা ঘাম বিন্দু হাতে নিয়ে মায়াবতী মায়াবতী বলবে...
এরপর আমি অর্ধেক আইস্ক্রিম খেয়ে বাকি অর্ধেক
যার নাকে ঘষে দিতে পারবো... আহ্‌ বাতাস কর বাতাস কর বললেই,
ঘামে ভিজে যাওয়া চুল কপালের সাথে লেপ্টে যেতে দেখলেই
যে ছেলেটা আমায় পাখা বাতাস করতে করতে দুষ্টুমিতে মেতে উঠবে...
লেপ্টে থাকা চুল সরিয়ে দিয়ে কানের পাশে মুখ নিয়ে বলবে--
ভালবাসি রে ভালোবাসি পাগ্লীটা...
সে ছেলেটাকে এত্তগুলা ভালোবাসা দেয়াই যায় কি বলেন...?
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×