somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোমাঞ্চকর আন্ধারমানিক

১৬ ই জুন, ২০১৪ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোর বিশাল বাংলার বিভাগীয় প্রধান তুহিন ভাই (তুহিন সাইফুল্লাহ) ফোন করে কুশল বিনিময়ের পর বললেন, 'আপনাদের ওইখানে কী যেন একটা নদী আছে?'
বললাম- কোন নদীর কথা বলছেন?
তুহিন ভাই বললেন, 'কী যেন, আন্দার মানিক না আন্ধার মানিক নামে?'
বললাম- সে তো কলাপাড়া উপজেলায়।
তিনি জানতে চাইলেন, 'ওই নদীটার নাম আসলে কী হবে?'
বললাম- আন্ধারমানিক।
তুহিন ভাই বললেন, 'আপনাদের কারোই আসলে পটুয়াখালী জেলায় থাকা উচিত না।'
বললাম কেন?
তিনি বললেন, 'আপনি কী ভাবে বললেন নদীটার নাম আন্ধার মানিকই হবে। একজন তো লিখেছেন আন্দার মানিক।'
বললাম- তুহিন ভাই, ওইটা আন্ধারমানিকই হবে। কারণ আাঁধার (অন্ধকার) থেকে আন্ধার শব্দটি এসেছে।
তুহিন ভাই বললেন, 'আপনি নিশ্চিত?'
বললাম- আমি একশ ভাগ নিশ্চিত।
'আচ্ছা ঠিক আছে।' বলে ফোন ছাড়লেন তুহিন ভাই।
রাত ১০টার দিকে বাসায় ফিরছিলাম। কিন্তু মাথা থেকে আন্ধার মানিক সরছেই না। ভাবছি কেন আন্দারমানিক না হয়ে আন্ধারমানিক হওয়া উচিত!
বাসার কাছে বালুর মাঠে পৌঁছে গলা ছেড়ে কয়েকবার পালা করে উচ্চারণ করলাম আন্ধারমানিক / আন্দারমানিক। দেখলাম আন্ধারমানিকই দারুণ যুতসই। গলা ছেড়ে উচ্চারণ করলে কেমন যেন একটা রোমাঞ্চকর অনুভূতি আসে আন্ধারমানিক নামটায়। রয়েছে একধরণের অ্যাডভেঞ্চারও।
বাসায় ফিরে ফোন করলাম আমার শৈশবকালের এক শিক্ষাগুরুর কাছে আন্ধারমানিক রহস্যের সমাধানের আশায়। তিনি বললেন, 'ওই নদীটির (আসলে নদ) নাম আন্ধারমানিক। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়ে এটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সোজা পশ্চিমে চলে গেছে। সামনে এগিয়ে বলেশ্বর নদের সঙ্গে মিশেছে এটি।
সাগরের পানির একটি বিশেষত্ব হল এতে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের বাই-কার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবিভূত থাকে। এ দ্রবণ পানিকে স্ফটিকের মত করে তোলে। এ কারণে জ্যোৎস্না রাতে সাগরের পানিতে নাড়া দিলে চাঁদের আলো প্রতিফলিত হয় নাড়াখাওয়া পানিতে। দূর থেকে দেখলে মনে হয়, সেখানে হাজারো জোনাকী জ্বলছে।
আন্ধারমানিক নদীতে সরাসরি সাগরের পানি আসে সারা বছর। আর জ্যোৎস্না রাতে যখন নদীর বুকে রাশি-রাশি ঢেউ আছরে পরে তখন মনে হয় অসংখ্য জোনাকী হুমরি খেয়ে পড়ছে নদীর বুকে। জোনাকীর আরেকটি নাম হল আঁধারমানিক। এলাকার জেলেরা ওই নামেই ডাকতে থকলো নদীটিকে। মানুষের মুখে মুখে এক সময় আঁধারমানিক হয়ে গেল আন্ধারমানিক।'
রাতে ইন্টারনেট ঘেঁটে একটি সাইটে আন্ধারমানিক নামকরণ নিয়ে দুলাইন লেখাও পেয়ে গেলাম। ভাবলাম তুহিন ভাইকে ফোন করে এ বিষয়ে আবারো কথা বলি। রাত অনেক হল। তাই ওই ওয়েবসাইটের ঠিকানাটা তুহিন ভাইকে মেইল করে দিলাম।
পরের দিন সকালে (১৬ জুন ২০১৪) অনলাইনে প্রথম আলো দেখছিলাম। বিশাল বাংলার একটি সংবাদে দেখলাম কলাপাড়ার আন্ধারমানিক নদের মোহনায়...। মন ভরে গেল এক ধরণের স্বস্তিতে। যাক, আন্ধারমানিক তাহলে তার নামের ঐতিহ্য হারায়নি। ধন্যবাদ তুহিন ভাইকে। আন্ধারমানিককে বাঁচতে দেওয়ায়।
উল্লেখ্য, ওই দিনেরই (১৬ জুন ২০১৪) প্রথম আলোর বিশাল বাংলায় পিরোজপুর জেলার একটি ইউনিয়নের নাম দেখলাম 'আন্দারমানিক'। সেটার নামকরণ হয়তো ভিন্ন কোনো কারণে হয়ে থাকবে। আমার দাবি হল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদের নাম কেউ যেন আন্দারমানিক বা আন্ডারমানিক না লিখি। ওটি আমাদের আঁধারের (অন্ধকারের) মানিক, আাঁধারমানিক (জোনাকী) অর্থাৎ আন্ধারমানিকই হয়ে থাক।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×