somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক উপন্যাস

৩০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিভু নিভু আলো
ফিদাতো মিশকা


চারপাশে ঘুটঘুটে অন্ধকার ।হাত মেললে হাত দেখা যায় না।এরকম অন্ধকারের মধ্যে আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। মোমবাতির আলোতে ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। ভৌতিক পরিবেশে আমার ভয় লাগছে না ।কারন আমি জানি কয়দিন পর আমার মৃত্যু হচ্ছে ।মোমবাতির আলোতেwilliam butler yeats এর কবিতা পড়ছি।
When you are old
When you are old and gray and full of sleep,
And nodding by the fire,take down this book,
And slowly read,and dream of the soft look
Your eyes had once, and of their shadows deep;

How many loved your moments of glad grace,
And loved your beauty with love false or true,
But one man loved the pilgrim soul in you.
And loved the sorrows of your changing face ;

And bending down beside the glowing bars
Murmur ,a little sadly ,how Love fled
And paced upon the mountains overhead
And hide his face amid a crowd of star .
আরো
আচ্ছা ,আমি কি কখনো বৃদ্ধ হব।আমার বয়স ২৪ বছর। যেহেতু কয়েকদিন পর আমার মৃত্যু হচ্ছে ।তাই আমার বৃদ্ধ হওয়ার কোন সুযোগ নেই। সামনের সপ্তাহে আমার ফাঁসী হচ্ছে। মৃত্যু বাপারটা আমাকে আলোড়িত করছে না।কয়েকদিন পর ফাঁসী হবে বাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে ।যেন ফাঁসী হওয়াটা ডাল ভাত ।একজন মানুষের জীবনে ফাঁসী হওয়াটা খুব জরুরী ।আচ্ছা sorrows of your changing face মানে কি ,এটা দিয়ে কবি কি বুঝাতে ছেয়েছেন। ব্যাপারটা পরে ভেবে দেখতে হবে।

জেলেখানার মধ্যে বই পেলাম কেমন করে জানতে ইচ্ছে হচ্ছে। প্রত্যেকটা জেলখানাতে একটা লাইব্রেরী থাকে।তবে আমি লাইব্রেরীর বই পড়ছি না।আমি বইগুলো জেলার সাহেব কে দিয়ে আনিয়েছি। ফাঁসীর আসামীদের জেলখানায় জামাই আদর করা হয়।আমাকেও জামাই আদর করা হচ্ছে।এ পৃথিবীর নিয়ম অদ্ভুদ একজন মানুষ কয়দিন পর মারা যাবে দেখে তার প্রতি অদ্ভুদ সহানুবতি দেখানো হচ্ছে।জেলার আমাকে বিশেষ পছন্দ করছেন।কেন করছেন কারনটা স্পষ্ট না।এইসব মানুষদের মতিগতি বোঝা মুশকিল।উনি যখন আমার কাছে আমার শেষ ইচ্ছার কথা জানতে চাইলেন।তখন বললাম ,আমাকে কিছু বইয়ের ব্যবস্থা করে দেন জীবনের শেষকটা দিন জ্ঞানচর্চা করে কাটাতে চাই ।মহানবী (সঃ) বলেছেন,জ্ঞানচর্চার জন্য সদুর চিন দেশে যাও,আমি জ্ঞানচর্চার জন্য জেলখানায় এসেছি।
জেলার সাহেব চমকে গেলেন ভাবলেন আমি রসিকতা করছি।তিন বললেন,
-আমার সাথে রসিকতা করবেন না আমি রসিকতার মানুষ না।আপনার কোন ইচ্ছে থাকলে বলুন,বইতো জেলখানার লাইব্রেরিতে আছে ।সেখান থেকে নিয়ে পড়ুন ।
-লাইব্রেরিতে যে বইগুলো আছে সে গুলোতে হবে না ,আমার শেষ ইচ্ছে পুরন করতে হলে আমার লিস্ট অনুযায়ী বই আনিয়ে দিতে দিন।
-এটা আপনার শ্বশুর বাড়ি না এটা জেলখানা এখানে আপনি পুণ্য করে আসেন নাই যে আপনাকে জামাই আদর করা হবে ।
-তাহলে ঠিক আছে আমার শেষ ইচ্ছে পুরনের প্রয়োজন নাই।আর একজন খুনের আসামিকে আপনি করে বলছেন কেন তুই করে বলুন।
আমি খিক্ খিক করে হেসে উঠলাম ।জেলার সাহেব চলে গেলেন।
দুইদিন পর জেলার সাহেব আমাকে ডেকে নিয়ে গেলেন ।তারপর বললেন,
-আমি সহজে মুগ্ধ হই না ।যারা অপরাধী নিয়ে বসবাস করে তাঁরা এক সময় মুগ্ধ হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে ।কিন্তু আমি আপনার রসিকতায় মুগ্ধ হয়েছি। ম্রিত্তুকে আপনি আমলে নিচ্ছেন না।এত হাল্কাভাবে মৃত্যুর কিছুদিন আগে কাউকে থাকতে দেখিনি।আচ্ছা, মৃত্যু কি আসলেই তুচ্ছ করার ব্যাপার ।

-তাহলে কি মৃত্যু নৃত্যগীতের বাপার,আমার ফাঁসী হচ্ছে ব্যাপারটা আমি নাচ গান করে সবাই কে জানাব।সবার সামনে চেহারায় টেনশন এঁকে বসে থাকব।যেন মানুষ জন আমার দিকে তাকিয়ে বলে আহা বেচারা।
-আমি আপনার সাথে তর্কে যাচ্ছি না।আমি আপনার ফাইল পত্র গেঁটে দেখেছি । কোর্ট আপনার বিরুদ্ধে কিছু প্রমান করতে পারেনি।আপনার স্বীকারউক্তিতে আপনার ফাঁসীর রায় হয়েছে।নিজের মৃত্যু নিজে ডেকে এনেছেন
-জেলার সাহেব জীবন মৃত্যু সব প্রাণীর জন্য দুইটা অধ্যায় মাত্র। জীবন নামক অধ্যায়টা ভালো লাগছে না বলে মৃত্যু বেঁচে নিলাম।
-ফিলসফি কপচাবেন না আমার ফিলসফি সহ্য হয় না
-তাহলে কি জোকস শুনবেন। একটা ছেলে নারিকেল গাছে উঠেছে ,তাই দেখে তার এক বন্ধু বলল কিরে তুই নারিকেল গাছে কেন।বন্ধুটি বলল এখান থেকে ইঞ্জিনিয়ারিং
কলেজ এর মেয়েদের দেখা যায়।প্রথম বন্ধুটি বলল, দুস্ত তুমি হাতটা ছেড়ে দাও তাহলে খুব কাছ থেকে মেডিক্যাল কলেজ এর মেয়েদের দেখতে পারবা।
যে অবস্থায় জোকসটা বলেছি সে অবস্থায় হাসার কথা না কিন্তু জেলার সাহেব গলা ফাটিয়ে হাসতে লাগলেন ।তারপর বললেন ,কোন প্রয়োজন হলে আমাকে বলবেন ।আমি কাউকেই সহজে পছন্দ করি না ।কিন্তু কেন জানি আপনাকে খুব পছন্দ করছি।
মোমবাতিটা শেষ হয়ে আসছে ।আর পড়তে ভালো লাগছে না ।বাতিতি নিভিয়ে দিলাম।অন্ধকার প্রকট হচ্ছে ।অন্ধকার প্রকট হলে আমার পুস্পিতার কথা মনে পড়ে।পুস্পিতা,আমার পুস্পিতা তোমাকে খুব ভালবেসেছিলাম।
১৯৯৯ ,মে এর কোন এক দুপুরে আমাদের বাসার পাশে পুস্পিতারা আসল। পুস্পিতার বাবা সরকারি চাকরিজীবী ।সরকারী বাসায় থাকতে ভালো লাগে না বলে বাসা ভাড়া নিয়েছেন।মেয়ে মানুষের চোখের দিকে তাকাতে আমার তীব্র অস্বস্তি হতো ,কিন্তু জানি না, কেন জানি পুস্পিতাকে দেখলে ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে হত।পুস্পিতার সাথে প্রথম যেদিন কথা হল সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি দেখলেই কেমন জানি আমার ভিতরে অদ্ভুদ এক আকুলতা কাজ করে, বৃষ্টির ফোটাগুলোর স্পর্শ পাওয়ার জন্য আমার মধ্যে নেশা জাগে।আমি বৃষ্টিতে ভিজতে থাকি বৃষ্টির স্পর্শ নেই।আমি কলেজ থেকে ফিরছিলাম। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ বলল ,এই যে দাঁড়ান,আমি দাঁড়ালাম ।পিছন ফিরে দেখলাম পুস্পিতা ।কেমন কেমন হতে লাগলো,মনে হল মাথা ঘুরে পড়ে যাচ্ছি ।পুস্পিতা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল
-আপনি হাতে ছাতা নিয়ে ভিজচেন কেন ।ঠাণ্ডা লাগানোর খুব শখ আপনার ।আপনার ঠাণ্ডা লাগানোর শখ হলে আপনি ঠাণ্ডা লাগান ।আপনার ছাতাটা আমাকে দেন ।
আমার মুখ দিয়ে কোন কথা বের হচ্ছিল না ।পুস্পিতা বলল উজবুকের মতো কি দেখছেন ছাতাটা দিন।
আমি ছাতাটা দিয়ে দিলাম ।পুস্পিতা চলে গেল।
মাথায় যথেষ্ট পেইন হচ্ছে ।এখন কিচ্ছু ভাবতে ভালো লাগছে না ।এখন আমি ঘুমাব। মৃত্যু পথযাত্রিদের ঘুমের সমস্যা করতে নেই.....................................................................।(চলবে)
আমার গল্প সবচেয়ে মিষ্টি
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১২ বিকাল ৪:০৪
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×