somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক উপন্যাস------------------শুধু একদিন ভালোবাসা

২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্প সবাই ভালবাসতে চায় নিখাদ ভালোবাসা কিন্তু ভালোবাসা আমাদের বিপ্রতীপ আচরনের দিকে টেলে দেয়। আমরা ভালোবাসা নামক অমৃতের স্বাদ নিতে গিয়ে হই বিষে আক্রান্ত ।বিশ্বাস হেরে যায় অবিশ্বাসের কাছে।এমন এক ভালোবাসা না ভালবাসার গল্প নিয়ে আমার প্রথম উপন্যাস লিখতে শুরু করেছি …...............।।আপনাদের অনুপ্রেরনা লিখতে সাহায্য করবে ।সবাই ভালো থাকুন।

শুধু একদিন ভালবাসা
ফিদাতো মিশকা
১
নিতুর হঠাৎ করে মাথা ঝিমঝিম করছে ।কেমন জানি গা গুলাচ্ছে,বমি বমি ভাব হচ্ছে।বাইরে দখিনা হাওয়া বইছে।হু হু বাতাস । যেকোন সময় প্রবল বৃষ্টি আসতে পারে।এ সময় প্রিয় মানুষের হাত ধরে উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে।আবার এই বাতাসের সময় ছয়তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে ভালো লাগে।বাতাসের রকমফের থাকে।বিজ্ঞানীদের বাতাসের ভাগ করা উচিত। কোন বাতাসে আত্মহত্যা করতে ভালো লাগে।কোন বাতাসে প্রেমিকার হাত ধরে বসে থাকতে ভালো লাগে। কোন বাতাসে রাগ বাড়ে কোন বাতাসে হাসি পায় ,কোন বাতাসে বিরক্তি লাগে ।তারপর একেকটা বাতাসের একেকটা নাম দেওয়া হবে।যে বাতাসে কাঁদতে ভালো লাগে সে বাতাসের নাম কাঁদুনে বাতাস, যে বাতাসে আত্মহত্যা করতে ভালো লাগে তার নাম আত্মহুতি বাতাস,যে বাতাসে প্রেমিকার খোলা চুলে হারাতে ভাল লাগে তার নাম প্রেমা বাতাস ,যে বাতাসে রাগ লাগে তার নাম রাগি বাতাস।নিতুর মাঝে মাঝে আত্মহুতি বাতাস দেখলে ছয়তলার ছাদ থেকে লাফ দিতে ইচ্ছে হয় ।খুব সেজেগুজে ছয়তলার ছাদে যাবে তারপর জর্দা দিয়ে একটা পান খেল ,একটা সিগারেট খাওয়া যেতে পারে।তারপর মান্না দের গানটা গুনগুণ করে কিছুক্ষন গাওয়া যায়
শুধু একদিন ভালোবাসা,মৃত্যু যে তারপর তাও যদি পাই আমি তাই চাই তাও যদি পাই ,চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।
তারপর ছয়তলার উপর থেকে ঝুপ করে লাফ দিয়ে পরে গেল ।কিন্তু কথা হচ্ছে ছয়তলার ছাদ থেকে লাফ দেওয়ার জন্য প্রচণ্ড সাহসের দরকার ।নিতুর এতোটা সাহস নেই ।তার উপর ওদের বাসা একতলা।তাকে মরতে হবে সহজ উপায়ে ।আচ্ছা নিতু যদি হঠাৎ সত্যি সত্যি ছয়তলার উপর থেকে লাফ দেয়,তাহলে কি হবে,পেপারে কি নিউজ হবে।হবে নিশ্চয় পত্রিকা ওয়ালারা আত্মহত্যার খবর যথেষ্ট আগ্রহ নিয়ে ছাপায়।তার উপর আবার যুবতীর আত্মহনন হয়তো ওরা ফ্রন্ট পেইজ এ খবর টা ছাপবে ।
মালিবাগে ছয়তলার ছাদ থেকে লাফ দিয়ে যুবতীর আত্মহনন
মালিবাগে গতকাল রাত আনুমানিক রাত এগারটার দিকে এক নিতু(২০) নামের এক যুবতী ২৮৯ নং বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ।আত্মহত্যা করার সময়ে তার পরনে ছিল লাল রঙ এর বেনারশী ।বিয়ের সাজে একজন যুবতীর আত্মহনন রহস্যময় ।নিতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী মুখ।তার মৃত্যুর ব্যাপারে তার পরিবার থেকে কোন তথ্য পাওয়া যাচ্ছে না।তবে গোপন সুত্রে জানা গেছে যে , সহপাঠীর সাথে অবৈধ সম্পর্ক থেকে নিতু প্রেগন্যান্ট হয়ে পড়ে। ছেলেটি বিয়েতে রাজি না হওয়ায় নিতুকে এ মর্মান্তিক পথ বেঁচে নিতে হয়।নিতুর লাশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

নিতুর মৃত্যু বিষয়ে ভাবতে অস্বস্তি হচ্ছে ।অস্বস্তি সঙ্ক্রামক,একবার শুরু হলে চলতে থাকে।তার প্রচণ্ড বমি লাগছে।নিতু এসেছে তার বান্ধবী নীলার বাসায়।ঘণ্টা দুই ধরে বসে আছে, নীলা বাইরে গেছে কখন ফিরে তার ঠিক নাই।নিলা মোবাইল ফোন বাসায় রেখে গেছে।নীলা আসতে এতো দেরি করছে কেন ।সে অপেক্ষা না করে চলে যেতে পারে।কিন্তু তার ঘটনাটা নীলাকে বলতে হবে ।নীলা অনেক সচেতন মেয়ে ওর মতো বোকা না। নিতুর বমির ভাব প্রবল হচ্ছে ।কিন্তু ও যেখানে বসে আছে সেখানে হুট করে বমি করা যায় না ।ঝকঝকে বিদেশি কার্পেটের উপর হুট করে বমি করে ভাসিয়ে দেওয়া যায় না।নীলারা বিরাট বড়লোক।নীলার বাবার বিরাট ব্যবসা।অথচ তিনি রিক্ত হস্তে নীলার মাকে নিয়ে পালিয়ে এ শহরে এসেছিলেন। এ বাসায় নীলা অনেকবার এসেছে।নীলাদের যে অবস্থা নিতুর মতো মেয়ের সাথে বন্ধুত্ব হওার কথা না। তারপর হয়েছে।আচ্ছা নীলার সাথে ওর বন্ধুত্ব হওার আশ্চর্য ঘটনাটা কি ওর মনে আছে। ইদানিং সে অনেক কিছু ভুলে যাচ্ছে ।আচ্ছা অ্যাসপিরিন এর সংকেত কি যেন।এদের বাসার কারো সাথে কথা বলে সময় কাটাতে পারলে ভালো লাগত।কিন্তু নীলার বাবা ব্যাস্ত মানুষ।তার উপর মেজাজি ,মাঝেমাঝে খুব ভালো ব্যাবহার করেন কিন্তু মাঝেমাঝে খুব খারাপ।প্রথম যেদিন দেখা হল সেদিন ওকে বললেন,আপনি কে ,এখানে বসে আছেন কেন ?
নিতু ভয়ে ভয়ে বলল,আমি নীলার বান্ধবি
_নীলার বান্ধবী তো এখানে কি ও তো বাসায় নেই,দুপুরে আসবে।তুমি বাসায় চলে যাও।নাকি দুপুরের খাবার খাওয়ার জন্য বসে আছ,আমি বারভুতে খাওয়ার জন্য কষ্ট করে এ সম্পত্তি বানাইনি।
সেই লোকই আবার মাঝেমাঝে বলবেন,নিতুমনি খেয়ে এসেছ?না খেলে চলো মা,বাপ বেটী একসাথে খাই।বিচিত্র এ পৃথিবী বিচিত্র সব মানুষের জন্ম দেয়।নীলার মা একবার এসে দেখা করে গেছেন। নীলার মায়ের বয়স হচ্ছে ৪০ বছর,কিন্তু দেখলে মনে হয় ১৫-১৬ বছর ,ক্লাস নাইন এ পড়েন। নীলার মা অতিরিক্ত রকমের সুন্দরী।হাত পায়ের শিরা দেখা যায়।এরকম একটা মহিলা নীলার বাবার মতো কালো লোকের হাত ধরে পালিয়ে আসা রহস্যময়।মানুষের মন কখন কোথায় ডিগবাজি খায় ,সে নিজেও জানে না।নীলার মাকে এখনো রাস্তায় বেরুলে ছেলেরা প্রপোজ করে।গত বছর বাংলা নববর্ষের দিন বৈশাখি মেলায় একটা ছেলে উনার পিছন পিছন অনেকক্ষন ঘোরাঘুরি করল। উনি তা দেখে ছেলেকে ডেকে বললেন ,কি ব্যাপার বাবা তোমার বয়স কত?আমি অনেকক্ষন থেকে দেখছি তুমি আমাকে ফলো করছ।তুমি জানো আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে ।
ছেলেটি ভ্যাবছাকা খেয়ে গেল,যেন বিশ্বাস করতে পারছে না।তিনি ছেলেটিকে আর অবাক করে দিতে বললেন,কি মেয়ে মানুষ দেখলে জল খেতে ইচ্ছে করে, চটকনা দিয়ে মাড়ির দাঁত ফেলে দিবো
ছেলেটি কোনক্রমে পালিয়ে বাঁচে ।
নিতুর বমি বমি ভাব অনেক প্রবল হয়েছে।আচ্ছা,সে যদি বমি করে পুরো রুম মাখামাখি করে ফেলে তাহলে কি হবে। বড়লোকদের শুচিবায়ু থাকে, চোট ব্যাপারে তাদের মন স্বকীর্ণ হয়।হয়ত নিতুর বাবা হাজির হয়ে নীলাকে ডেকে বলবেন,তোমার এইসব ছোটলোক বান্ধবীদের বাসায় নিয়ে আসবে না ,একেকটা উল্লুকের মতো বমি করে কারপেট নষ্ট করে।এরা কি জানে এই কার্পেট এর দাম কত?আমি সিঙ্গাপুর থেকে আনিয়েছি।
আচ্ছা নিতু এইসব কি ভাবছে, নীলার বাবা ব্যবসা নিয়ে ব্যস্ত মানুষ ।এতো ছোটখাট ব্যাপারে উনি নাক গলাবেন না।এগুলা দেখবে চাকরবাকর।নিতুর মাথা কি নষ্ট হয়ে যাচ্ছে।এলোমেলো মাথা ঠিক করার কি কোন উপায় আছে উপায় নিশ্চয় আছে’where there is a will ,there is a way.আচ্ছা শুভর সাথে কথা বললে কেমন হয়।এদের বাসার ফোন থেকে করা যায় ।ওর মোবাইল থেকে করতে পারত কিন্তু টা কিছুক্ষন আগে ওর মোবাইল এর চার্জ শেষ হয়ে গেছে।এদের বাসা থেকে কথা বললে কি এরা মাইন্ড করবে।কেউ কিছু মনে করলে করুক নিতু ফোন করবে ।নিতু শুভর নাম্বারে ডায়াল করে।তিনবারের সময় শুভ ধরে বলে
-নিতু কেমন আছ।
-ভালো,তবে আমি কথা বলার আগে তুমি কি করে বুঝলে আমি ফোন করেছি।
-তুমি ছাড়া আমাকে কে ফোন দেয়।
-ঢং করবা না ঢং করলে তোমার মুখ বান্ধরের মতো দেখায়। বান্ধর মুখ দেখার ইচ্ছে আমার নাই।
-সমস্যা নাই,তুমি তো আমাকে দেখতে পাচ্ছ না ।আমার সিক্স সেন্স বলছিল ফোনটা তোমার।তা কি করো?
-কিছু না ,তবে মৃত্যু বিষয়ক ছিন্তাভবনা করি।তুমি কি করো।
-তেমন কিছু না , ভালবাসার সংজ্ঞা শিখছি আর ডিমের একটা ফাইন রেসিপি বানাচ্ছি ।শিখবা?
-না পরে শিখব ।ভালবাসার সংজ্ঞা শিখছ মানে কি?
-মানে হল ,
ভুতের বাড়ি থেকে ফিরে
বলেছি “ভালবাসি”
মন্দ বাতাসের হাতে খেয়েছি কানমলা
ভালবাসা সই সহজ ব্যাপার নয়
ভালবাসাটাসা
শতফুট কুয়ার তল থেকে
তুলে আনা শীতল জল
মিষ্টি জলের খুঁজে
নির্জন দ্বীপে অনর্থক ছুটাছুটি
।
-তোমার লেখা?
- না নুরুল আমিন নামক এক বিবাহিত কবি।
-তুমি ফোন রাখো ,তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না ।তোমার গা থেকে পেঁয়াজের গন্ধ বের হচ্ছে,আচ্ছা শুন তুমি কি ‘সলতে’ এর ইংরেজি জানো ?
-না
-খুঁজে বের করে রাখবে।
-নিতু তুমি কি অসুস্থ
নিতু খট করে ফোন রেখে দেয়।রেখেই টেলিফোন সেট এর উপর হরহর করে বমি করে ।নিতুর কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে,চারপাশে এতো অন্ধকার কেন।আচ্ছা ঘুটঘুটে অন্ধকারের ইংরেজি মনে হচ্ছে না কেন? ...........................।


পড়েই দেখুন দেখুন
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×