somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জি পি এ এর ভিত্তিতে মেডিকেল কলেজ এ ভর্তি -একটা আত্মঘাতী সিধান্ত এবং ইতিহাসের সবচেয়ে বড় রসিকতা

১২ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জি পি এ এর ভিত্তিতে মেডিকেল কলেজ এ ভর্তি -একটা আত্মঘাতী সিধান্ত এবং ইতিহাসের সবচেয়ে বড় রসিকতা
ফিদাতো মিশকা

চুপচাপ বসে ছিলাম ।।হঠাৎ খবর তা চোখে ভাসল ।এ বছর থেকে জি পি এ ভিত্তিতে মেডিকেল এ ভর্তি করা হবে। এরকম আত্মঘাতী সিধান্তের পিছনে ভিত্তিহীন যুক্তি দেখান হচ্ছে এবং এক ধরনের সাপ লুডু খেলা হচ্ছে ।এ সাপ লুডু খেলার পিছনের কর্তা বাক্তিরা কিসব যুক্তি দেখাচ্ছেন আসুন একটু দেখি -
১ প্রতি বছর ৫০০০০ শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার রীতি থেকে বেরিয়ে আসতে হবে .।।।৩ হাজার আসনের জন্য ৫০০০০ জনের পরিক্ষা নেওয়া যুক্তি সঙ্ঘত নয়।
২ বুয়েট এ প্রতি ১ আসনের বিপরীতে ৩-৪ জনের পরীক্ষা নেয় ।আমরা কেন এতো বেশি পরীক্ষার্থীর পরীক্ষা নেব।
৩ আমাদের দেশের এস এস সি এবং এইচ এস সি পরীক্ষা এখন অনেক সুষ্ঠু ভাবে সম্পন হয় ।তাহলে কেন আর নতুন করে পরীক্ষা নিতে হবে।
৪গত বছর বি জি প্রেস থেকে প্রশ্নপত্র চুরি হয়ে গেছে। তাই চুরের ভয়ে এবার পরীক্ষা নেয়া উচিত না।
৫ ভর্তি পরীক্ষা না হলে কোচিং সেন্টারগুলোর দৌরাত্ম্য বন্ধ হবে। সরকারি মেডিকেল কলেজে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে যেসব কোচিং সেন্টার নানাভাবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতারণা করছে, তাও বন্ধ হবে।
এবার আসুন আমাদের দেশের এইসব মাথা মোটা জ্ঞানীদের যুক্তি একটু বিশ্লেষণ করি -
১ প্রতি বছর ৫০০০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া খুবই ঝামেলা।উনারা মন্ত্রী সচিব রা ঝামেলার কাজ করবেন নাতো কি বরাবরের মতো ডুগডুগি বাজাবেন।আমাদের পাশের দেশ ভারতে যেখানে কেবলমাত্র পশ্চিম বঙ্গে ১০ লাখ পরীক্ষার্থীর মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়া হয় ।সেখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নিতে হাফসে উঠেছে ।

২ বুয়েট এ এক আসনের বিপরীতে ৩-৪ জন পরীক্ষা দেয় ব্যাপারটি সত্য নয় ।কাগজে কলমে তেমন হলেও কত বছর এক হাজার আসনের বিপরীতে ৮ হাজার জন পরীক্ষা দিয়েছে ।তার মানে প্রতি আসনের জন্য ৮ জন । বাংলাদেশে বিগত কয়েক বছর ধরে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এক ও অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন ,এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে। মোট ৭৬২৩ আসন।প্রতি আসনে ৪ জন করে পরীক্ষা নিলে ৩০৪৯২ জনের পরীক্ষা নিতে হবে ।আর যে বুয়েটের সাথে তুলনা করা হয়েছে তার মতো নিলে৬০৯৮৪ জনের পরীক্ষা নিতে হবে ।

৩-, এস এস সি ও এইস এস সি পরিক্ষায় কিভাবে জি পি এ ৫ পায় আর কিভাবে খাতার মূল্যায়ন কিভাবে হয় আমরা জানি ।সেখানে সবাই এ্ প্লাস এর জন্য লিখে ৯৯ পাওয়ার জন্য না ।আর ৯৯ ও ৮০ মধ্যে কোন তফাত থাকে না।তাই কোনক্রমেই জি পি এ ৫ মেধা মূল্যায়ন ,বিশেষ করে ডাক্তার নির্বাচনের পরীক্ষায় করলে হয় না ।

৪ প্রশ্নপত্র চুরির দায়বার মন্ত্রনালয়ের উপর বর্তায় ,তার খেসারত হিসেবে পরীক্ষা বাতিল করা হবে কেন,
৫ কোচিং সেন্টার গুলোর কাছে শিক্ষার্থীরা যায় ,কারন তারা মনে করে যে তাদের একাডেমিক পড়াশুনা ভর্তি পরীক্ষা মোকাবেলার জন্য যথেষ্ট নয়। সেটা আমাদের একাডেমিক পড়াশুনার অসম্পূর্ণতাকে নির্দেশ করে ।আর আজকাল কার মানুষ কি এতই বোকা যে কোচিং কিছু করছে না তবুও কোচিং এ ভর্তি হবে।বিগত বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায় চান্স প্রাপ্ত বেশিরভাগ শিক্ষার্থী কোন না কোন কোচিং এর ছাত্র

উপরের আলোচনা থেকে এটা স্পষ্টত প্রমানিত হয়ে গেছে যে ,যে কারন উল্লেখ পূর্বক ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে ।তা প্রকৃত কারন হতে পারে না ...।সুতরাং ভেবে দেখা দরকার কি অভিপ্রায়ে এই আত্মঘাতী সিধান্ত নেওয়া হল ।তার পিছনে কি কারন ।এটা কি উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা কমিয়ে দিয়ে অযোগ্য বাক্তিবিশেষ কে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে।আমার মনে হয় এর পিছনে নিম্নলিখিত অভিপ্রায় থাকতে পারে
-প্রচলিত এস এস সি এবং এইচ এস সি পরীক্ষা গ্রেডইং পদ্ধতিতে হয় ।সেখানে সার্টিফিকেট এ নাম্বার না দিয়ে গ্রেড উল্লেখ করা হচ্ছে ,সেখানে কার প্রাপ্ত নম্বর কেউ জানে না । এ অবস্থায় যেহেতু চারপাশ এ হাজার হাজার জি পি এ ৫ সেখানে এস এস সি এর নম্বর দিয়ে বিবেচনায় যথেষ্ট দুর্নীতির সুযোগ রয়েছে।

এই সিধান্তের কারনে কতোগুলো প্রশ্নের উদ্ভব হয়েছে যার উত্তর না দিয়ে তারা এরকম অমানবিক সিধান্ত নিতে পারেন না ।
১ যদি এ ধরনের সিধান্ত নেওয়া হবে তবে কেন বছরের প্রথম দিকে জানানো হল না ।হঠাৎ করে ভর্তির কয়দিন আগে এধরনের সিধান্ত কি নির্দেশ করে ।

২ আমার পরিচিত অনেকে আছে যারা গত বছর মেডিকেল এ পরীক্ষা দিয়ে চান্স পায়নি । তারপর শুধুমাত্র মেডিকেল এ পড়ার আশায় গত বছর কোথাও ভর্তি হয়নি এমনকি অনেক এ ডেন্টাল কলেজ এ চান্স পেয়ে ভর্তি হয়নি । তখন থেকে ২য় বার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ।তাদের ভবিষ্যৎ এভাবে কয়েকজন রাগব বোয়াল এর সিধান্তে নষ্ট হয়ে যেতে পারে না

৩ প্রশ্নপ্ত্র চুরির দায়বার মন্ত্রনালয়ের ।তারা নিজেদের দোষে কেন ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে দিবেন।

৪ ,যেহেতু বেশি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া কষ্টকর অজুহাতে পরীক্ষা নেওয়া হচ্ছে না ।সেখানে দুই পরীক্ষা মিলিয়ে জি পি এ ১০ প্রাপ্ত শিক্ষার্থী ২০ হাজারের বেশি ।সেখানে তিন হাজার আসনের জন্য কেন জি পি এ ৮ দের আবেদন করতে দেওয়া হবে ।সেটা কি অনভিপ্রেত কিছু নির্দেশ করে না।

পরিশেষে এটা বলতে চাই ,যে এই অমানবিক সিধান্তের অবশই প্রতিবাদ করতে হবে ,যে ছেলেটি বা মেয়েটি শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার আশায় নাওয়া খাওয়া ভুলে দিন রাত পরিশ্রম করছে ।তার স্বপ্নকে নিয়ে এমন খেলা খেলতে দেওয়া হবে না ।তাই আসুন আমরা সবাই মিলে এই হটকারি সিধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমরা নিম্নলিখিত উপায়ে প্রতিবাদ করতে পারি-
১ এ সিধান্তের বিরুদ্ধে সাক্ষর সংগ্রহ করতে পারি
২ সব পরীক্ষার্থীরা মিলে সকল মেডিকেল কলেজ এর অধ্যক্ষ এর কাছে স্মারক লিপি পেশ করতে পারি।
৩ ,এতে কাজ না হলে মানববন্ধন করতে হবে
৪এরপর কাজ না হলে আমরা আমরন অনশনে যেতে পারি
আমরা এই লেখাটিকে ছড়িয়ে দেই,আমাদের সপ্ন নিয়ে কেউ ছিনিমিনি খেলুক টা আমরা হতে দিতে পারিনা
http://www.facebook.com/fidatomishkaআমার ফেইসবুক পেজ
আমার উপন্যাস
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×