somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলার বই- 'ছায়াপথ' (উপন্যাস)

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১৬ সালের সেপ্টেম্বর মাসের কথা। অনলাইনে লেখালেখির ভিতটাকে আরেকটু শক্ত করতে বিভিন্ন ওয়েব পোর্টালে লেখালেখি করি। লেখালেখি বিষয়ক যতরকম পেজ আছে, সবগুলোতে ঢুঁ মারি। তেমনি এক ওয়েব পোর্টালে এক বিষয়ভিত্তিক সংখ্যার জন্য একটি ফরমায়েশী গল্প লিখলাম। সেই সংখ্যার বিষয় ছিল... ‘ঘৃণা’।

আমার মাথায় তখন তার বেশ কিছুদিন আগে থেকেই একটি গল্পের প্লট ভীষণভাবে ঘুরাফিরা করছিল। সেই প্লট থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিলাম না আমি। প্লটটা কেমন যেন সূক্ষ্ণভাবে খোঁচা দিত আমাকে। ঠিক ডালপালা মেলে প্রকাশিত হচ্ছিলো না। শুধু মাঝেমাঝে একটুখানি আলোর ঝলকানির মতো দেখা দিয়ে যাচ্ছিলো। আমি প্লটটাকে মাথায় নিয়ে বসে ছিলাম অনেকদিন। সেই প্লটকে আধার করে কীভাবে ঘৃণাকে উপজীব্য করে তুলবো, বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিলো, যে প্লট আমার মাথায় আছে তা ভালোবাসার নয়... ভালোবাসার পেছনে লুকিয়ে থাকা অন্যকিছুর গল্প। অনেক ভেবে একটা গল্প দাঁড় করলাম। উদ্দেশ্য ছিল এমন...ভালোবাসার রাঙতা কাগজে মুড়িয়ে সফেদ বেশে তুলে নিয়ে আসবো কদর্য ঘৃণাকে।

সেই উদ্দেশ্য থেকেই আমার ‘ছায়াপথ’ ছোটগল্পের উৎপত্তি। উদ্দেশ্য কতটা সফল হয়েছিল, সে গল্প এখানে থাক। আজ বরং বলি, কীভাবে ‘ছায়াপথ’র তীব্র আকর্ষণে আমি আমার লেখা সেই ছোটগল্পকে একটি পূর্ণাঙ্গ উপন্যাসে রূপায়িত করি। ‘ছায়াপথ’ ছোটগল্প লিখেও আমার মনে হতে লাগলো, সব বলা হলো না। এখনো অনেক কথা বলার আছে আমার।

মুহিতের জীবনের ব্যাপ্তি আর আঁকাবাঁকা বাঁকগুলোকে এত অল্প কথায় বলে ফেলা আমার পক্ষে অসম্ভব। তার জীবনের সূক্ষ্ণ ভাঁজগুলোর পরতে পরতে যে মিহিদানা সুতোয় বোনা গল্প লুকিয়ে আছে, তা এক ছোটগল্পের পরিধিতে সীমাবদ্ধ হবার নয়। গল্পগুলোকে বুনতে বুনতে এক বড় কলেবরের উপন্যাসই লিখে ফেললাম শেষপর্যন্ত। যে গল্প মুহিতের গল্প...এক আশ্চর্য ছায়াপথে আটকে যাওয়া আরো কিছু বৈচিত্রময় চরিত্রের গল্প।

উপন্যাসটিকে সমাপ্তিতে পৌঁছে দেওয়ার কিছু আগে থেকেই আরেক অদ্ভূত ভাবনা পেয়ে বসলো আমাকে। মনে হতে লাগলো, সত্যিই কি শেষ করতে পেরেছি মুহিতের গল্প? যা বলতে চেয়েছিলাম তার সবটুকুই কি বলা হয়েছে? নাকি এখনো আসল কথাটুকুই বলা হয়নি আমার? বুঝতে পারছি... ক্রমান্বয়ে ছায়াপথের চক্রবাকে আমি নিজেই ঘুরপাক খেতে শুরু করেছি! পাঠককেও আমার সাথে অপেক্ষা করার অনুরোধ থাকবে। মুহিতের গল্প এখনো অসমাপ্ত...

উপন্যাস- ছায়াপথ
প্রকাশনী- চৈতন্য
মলাট মূল্য- ৩২০ টাকা
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×