somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Corruption Mathematics-এর নতুন সূত্র: এক বেলার বাজার= একটি পদ্মা সেতু

০৬ ই জুলাই, ২০১২ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘বিশ্বব্যাংক টাকা দেয় নাই, তাতে কী হয়েছে? আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করব। দরকার হলে এক বেলা বাজার করব না।’
তার এই আহ্বানে দেশের মানুষ কিভাবে সাড়া দিয়েছে তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি:


Response1:ম্যাডাম, আপনি বাজার না করলেও আপনার কর্মিরা আপনার বাসায় গিয়া বাজার দিয়া আসবে। প্রয়োজনে রান্না করে দিয়ে আসবে কিন্তু আমাদের (নিরিহ সাধারন জনগনের) সেই সুভাকাঙ্খিরা নাই।

Response2:একবেলা বাজার না করে জামানো টাকা বিশেষ ব্যক্তিরা খেয়ে ফেলার পর আমাদের শেষে পুষিটহীন করে ফেলা হবে ।

Response3:আপনি কি তিন বেলা বাজার করেন? আমরা তো সপ্তাহে একবার বাজার করি। দুপুরে খালি ডাল দিয়ে ভাত খাই।

Response4:আমরা একবেলা বাজার না করে না খেয়ে আপনাদের টাকা দিবো আর আপনারা দুর্নীতি করে সেটা খেয়ে ফেলবেন!!

Response5:জনগণকে আগে জানতে হবে কেন বিশ্বব্যাংক টাকা দিলো না । দেশের ষোল কোটি মানুষ একবেলা বাজার না করে সেই টাকা তাদের হাতে তুলে দিতে বিশ্বাস করবে কিনা তা না ভেবেই কথা বলে লাভ হবে না ।

Response6:আপনি কি মনে করেন সবাই আপনার মত তিন চার বেলা বাজার করে ....... বাজারে গেলে বুঝতেন অনেকের এক বেলা বাজার করার সামর্থ এখন নাই.


Response7:ওনার এক বেলার বাজার করতে কত টাকা লাগে? ওই টাকা যতই হোক তাতে পদ্মা সেতু হবেনা বোধহয়।
আর যদি জনগনের বাজারের থলের দিকে নজর পরে থাকে তাহলে সে আশায় গুড়ে বালি। তখন জনগনের ধারণা হবে "বিদেশীদের কাছে ধরা খাইয়া আমাদের কাছে আইছো, আমরা অহন অত বোকা না।"

Response8:কোন ভরসায় আমরা আপনাদের হাতে টাকা তুলে দিব । টাকা মারার নতুন এক ফন্দি বের করছেন । জনগন কয়টা পাবেন ???

Response9:বাজারের টাকা জমিয়ে যদি পদ্মা সেতু করা যাই তাহলে কেন আমরা মানুষের দারে দারে ঘুরলাম আর অপমান হলাম....? আপনাদের মন্ত্রী সভার সবার মাথায় শুধু বুদ্ধি আছে বললে ভুল হবে, বলা যাই আপনারা একেক জন বুদ্ধির কুয়া।

Response10:আমরা গরীব মানুষরা একবেলা বাজার না করলে যদি পদ্মা সেতু হয় তাহলে একদিন না খেয়ে থাকার কষ্ট করতে রাজী আছি কেননা বাঙ্গালীরা সব পাড়ে, কিন্তু আপনারা কি পারবেন এই পদ্মা সেতুর দুর্নীতির পেছনে যারা আছেন তাদের বিচার করতে ??

Response11:প্রয়োজনে একবেলা বাজারর করবনা, ম্যাডাম আপনারা দৈনিক তিনবেলা বাজার করেন তাই একবার না করলে কিছু যায় আসেনা। কিন্তু আমরা সাধারণরা একবেলা অর্থাত একবার বাজার করি, আর গ্রামের লোক সপ্তাহে দুই বেলা বাজার করে, আপনি ওটা না বলে এটা বলুন দামী গাড়ীতে চলবনা, সরকারী প্লট ব্যাবহার করবনা, অযথা সংসদে কথা বলে সরকারী টাকা নষ্ট করবনা, করবিহীন গাড়ী আমদানী করবনা, এসি ব্যাবহার করবনা, কর ফাঁকী দেবনা, দূর্নীতি করবনা। দেশের বেশীর ভাগ মানুষ ঠিক মতো খেতে পায়না তাদের আরও অনাহারে থাকতে বলেননা।

Response12:সৈয়দা সাজেদা চৌধুরী কে বলছি বাজার না হয় এক বেলা কমাবেন , কিন্তু কোটি টাকার গাড়ি চরা কি বনধ করবেন ?

Response13:আমাদের সবার উচিৎ গঠনমূলক আলোচনা সমালোচনা করা; বিশেষ করে আপনাদের মত পদে যারা থাকেন। আপনাদের উচিৎ মন্ত্রী এমপি সে যেই হোক যদি দূর্নীতি করে তাদের দূর্নীতি প্রমান করে তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া। আপনাদের এমন কোন কথা বলা কাজ করা উচিৎ হবে না যা দেশের বৃহত্তর স্বার্থহানী ঘটে।

Response14:আজব !!! একজন বলেন কম খান আর উনি বলেন এক বেলা বাজার করব না !!! তা আপনারা সুরু করেন, আমরা হিশাব রাখব নে। ৮০ % মানুষ জখন শপতাহে এক বার ঠিক মত বাজার করতে পারেন কিনা তার খবর আগে নিন !!!


Response15:আ. লীগের একাধিক নেতা নের্তী অনেক হাসালেন
এবার আসলেন সাজেদা চৌধুরী, হাসি আর স্বাস্থ্য ভাল রাখি
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

Response16:আপনার একবেলার বাজারের টাকায় পদ্মা সেতু?? আলহামদুলিললাহ !!! টাকাতো ভালোই কামাইছেন। শেয়ার মারকেটের টাকা নিশচয়?

Response17:আপনারা এক বেলা বাজার করতে পদ্মা সেতুর টাকা খরচ করেন বলেই আজ বাংলাদেশের ৮০% মানুষ বাজারে যেতেই পারেনা

Response18:বিশ্বব্যাংক আপনাদেরকে এবং এদেশের জনগনকে একবেলা বাজার না করার ব্যবস্থা গ্রহন করতে বলেন নাই। তারা বলেছিল আবুল হোসেনের লাল পাসপোর্ট ও ব্যাংক একাউন্ট যব্ধ করতে। কারন তারা জানতেন ১৬ কোটি মানুষকে বন্ধক রেখে যে টাকা আনা হচ্ছিল তা লুটপাটের মাধ্যমে আবুল হোসেনদের একাউন্টে জমা করা হচ্ছিল। সেটা করতে আপনাদের সৎ সাহস হলনা কেন? এমনিতেই ভেজাল খাওয়াইয়া দেশের মানুষকে শারীরিক ও মানুষিকভাবে কর্মঅক্ষম করে ফেলছেন। এখন একবেলা বাজার করা থেকে বিরত রেখে সেটি আরো ত্বরান্বিত করতে চাচ্ছেন? এসব ফন্দি ফিকির না করে শেয়ার বাজার, কুইক রেন্টাল,ভিওআইপি ব্যবসা, নিয়োগ,বদলি,চাঁদাবাজি ও বিভিন্ন কাজের কমিশন গ্রহনসহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে যে পরিমান জনগনের অর্থ লুটপাট করেছেন তার একটা অংশ ব্যয় করে পদ্মা সেতুর কাজ শুরু করুন। নইলে ভবিষ্যতে পার পাবেন বলে মনে হয়না।

Response19:জনগণের সম্পদ চোরী করে খাবেন আপনারা, আবার সেই জনগণকেই নসিহত করবেন একবেলা বাজার না করার ! মামার বাড়ীর আবদার আর কি !

Response20:হ্যা!!! আমরা এক বেলা বাজার না করে , এক বেলা না খেয়ে সরকার কে টাকা দেই, আর সরকার সেই টাকা দিয়ে দুর্নিতি করুক... খায়া দায়া আর তো কাম কাজ নাই..

(কমেন্ট-এর উৎস:http://www.prothom-alo.com/detail/date/2012-07-05/news/271435)
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১২ রাত ১২:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×