হাইস্কুলে পড়ার সময় English Essay তে পড়েছিলাম একটা লাইন "An aimless life is just like a boat without rudder".
কথাটা কি সত্য?
আমি এখনও সন্দিহান।মাঝেমাঝে কথাটার সাথে একমত হই আবার মনে হ্য় কথাটা সত্যি না।
একমত হওয়ার কারন এটা বলে মনে হ্য় যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সবার পথ চলা উচিত।
কথাটা সত্য মনে না হওয়ার কারন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে লাইফটা আমার, আমি যখন ইচ্ছা আমার ভাল লাগার profession যেতে পারি আর সেজন্য আমাকে কেন অনেক আগে থেকে লক্ষ্য নামক জিনিসটা ঠিক করতে হবে?
জীবনের এই পর্যায়ে এসে লক্ষ্য জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছে। জিনিসটা নিয়ে ভাবছি কিন্তু কোন্ সমাধানে পৌছাবো সেটা বুঝে উঠতে নিজের মনের সাথে প্রতিনিয়ত একটা ঠান্ডা যুদ্ধে নিমগ্ন হয়ে আছি। এই যুদ্ধে আমি যে সিধান্ত নিতে চাই আমার মন চায় তার উল্টোটা। আর এখানে আমি আর আমার মনের মধ্যে এতো অমিল কেন আমি তা জানি না।
আমি যা চাই তা আমার মন কেন চা্য় না ?
সবাই বলে মনের বিরূদ্ধে কিছু করা ঠিক না। তাই মনের ইচ্ছাটাকে প্রাধান্য দেই। কিন্তু মন তাতেও সন্তুষ্ট না , সে ক্ষনে ক্ষনে তার মত পাল্টায়। কতক্ষন তার পছন্দের মূল্য দিব?
আমার যেটা মনে হ্য় তা হলো লক্ষ্য নির্ধারনকারী মনটা হয়তো সচেতন অবস্হায় নাই, সে আছে অচেতন অবস্হায়। আর এই অচেতন মনের তাড়নায় তাড়িত হচ্ছি আমি প্রতিনিয়ত।
জানি না কবে মুক্তি পাবো তার তাড়না থেকে?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




