ঈদ এর ছুটি কাটিয়ে হলে আসলাম ২৩ আগস্ট। এসে দেখলাম পুরা হল একেবারে নিরব-নিঃস্তব্ধ। আমি একা একা আসতে চাইছিলাম না, কিন্তু আমার রুমমেট বললো যে সে ও আসতেছে। কিন্তু একটা সমস্যার কারনে সে আসতে পারলো না। পুরা হল একবার চক্কর দিয়ে আসলাম আর যা দেখলাম তাতে মনে হল পুরা চারতলা হল এ খুব বেশী হলে জন বিশেক ছাত্র আর ৩/৪ জন গার্ড আছে। আমি যে ফ্লোরে আছি সেখান আমি সহ মোট ৫ জন ।
সন্ধ্যায় বাইরে ঘুরে ফিরে রাতের খাওয়া শেষ করে রুমে ফিরলাম রাত ৯:৩০ মিনিটে। এসে পিসিটা ছেড়ে দিয়ে ফেসবুক এ বসার চেস্টা করলাম কিন্তু মডেম সংক্রান্ত জটিলতার কারনে আর হলো না। একটু মুভি দেখে ঘুমানোর চেস্টা করলাম কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ করে রুমের সিলিং ফ্যানটা শব্দ করে উঠলো আর আমি ভয়ে আতকে উঠলাম। দেখলাম ফ্যানটা খুব জোরে শব্দ করছে আর থেমে গেছে। অন্ধকার রুমে আমি একা খুব ভ্য় পেয়ে গেলাম। এসময় জানালার বাইরে তাকালাম মনে হলো কে যেন দাড়িয়ে আছে। আমি সাহস করে বললাম "কে ওখানে?"। সিলিং ফ্যানের বিকট শব্দ আর ভয়ে মনে হলো বাইরে দড়িয়ে থাকা লোকটা বলছে দরজা খুলতে। তখন আমি আরো বেশী ভয় পেয়ে গেলাম। চেস্টা করছিলাম ফ্যানের সুইচটা বন্ধ করতে কিন্তু সুইচ বোর্ডটা জানালার কাছে হওয়ায় যেতে সাহস পাচ্ছিলাম না। কিভাবে সুইচটা বন্ধ করা যায় সেটা চিন্তা করতে লাগলাম। মনে পড়লো বারান্দায় বাঁশের লাঠি আছে। সেটা এনে চেস্টা করলাম সুইচটা বন্ধ করার কিন্তু পারলাম না। আর জানালা দি্য়ে দেখতে পেলাম ওপাশের লোকটা নড়াচড়া করছে কিন্তু এখন আর কোনো কথা বলছে না। অনেক ভয় লাগছিল আমার তখন।কি করবো বুঝে উঠতে পারছিলাম না। প্রায় দশ মিনিট ঠায় দাড়িয়ে থাকার পর আমি চিন্তা করতে লাগলাম যে আসলে ব্যাপারটা কি? বাইরে দাড়িয়ে থাকা লোকটা কথা বলছে না কেন? সে যদি ভূত-প্রেত জাতীয় কিছু হবে তাহলে সে তো আমার রুমের ভিতরে আসতে পারতো, বাইরে কেন ডাকবে? আর সে যদি মানুষ হয় তাহলে এটা নিশ্চিত যে সে আমার রুমে জোর করে ঢুকতে পারবে না। তখন কি হলো আমি জানি না হঠাৎ করে আমার ভয় কমতে শুরু করলো । আমি কিছুটা ইজি হয়ে খাটের উপর বসলাম আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। কিছুক্ষন পর উঠে গিয়ে ফ্যানের সুইচটা বন্ধ করলাম আর দরজা খুলে বাইরে গিয়ে দেখলাম আমি বিকাল বেলা গোসল করে যে লুংগি শুকাতে দিয়েছিলাম সেটা এমনভাবে ঝুলে আছে যে অন্ধকার রুম থেকে বাইরের আলোতে সেটাকে মনে হচ্ছিল কে যেন দাড়িয়ে আছে। তখন আমার রাগ হচ্ছিল আবার হাসি ও পাচ্ছিলো।
এরকম ঘটনা হয়তো আপনারা অনেকেই ফেস করে থাকবেন। তবে আমি যেটা মনে করি যে রাতের বেলা কিছু দেখে ভয় পেলে সেটাকে পরখ করে দেখা উচিত তাতে অন্তত আপনার আগে পাওয়া ভয়টা অবশ্যই কেটে যাবে। আর ভূত বলে কিছু আছে সেটা আমার বিশ্বাস হয় না । কারন আমি যতোবার রাতের বেলা কিছু একটা দেখে ভয় পেয়েছি পরক্ষনে দেখেছি সেটা কোনো একটা অবজেক্ট যা আমি প্রথম দেখাতে সেটা সম্পর্কে আমার একটা ভূল ধারণা হয়েছিলো যার কারনে আমি ভ্য় পেয়েছিলাম। এই দৃষ্টিভ্রম মানুষের বেশী হয় তখন যখন সে একা থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




