আজকের অভিজ্ঞতা। একেবারে বাস্তব, বর্তমান সময়ের প্রেক্ষিতে হয়তো স্বাভাবিক। কিন্তু এটা কোনকালেই স্বাভাবিক হওয়া উচিৎ নয়।
_______________________
আজ হাসপাতালে আমি আর আমার এক সহপাঠী স্যারের সাথে দেখা করতে গিয়ে দেখি স্যার দৌড়িয়ে এক রুগীর কাছে যাচ্ছেন। আমরাও পিছু পিছু গেলাম। যা দেখলাম, এক রুগীর অবস্থা খুবই খারাপ ছিল। বুড়ো মানুষ, শ্বাসকষ্টের রুগী, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিলো। স্যার তক্ষনাৎ অক্সিজেন দিতে বললেন। বাধ সেধে বসল রুগীর ছেলে। তারপর স্যার এবং রুগীর ছেলের কথোপকথন এরকম (সংক্ষেপিত এবং পরিমার্জিত)-
রুগীর ছেলেঃ অক্সিজেন দেওয়া লাগবে না, আব্বা এমনিতেই ঠিক হয়ে যাবে।
স্যারঃ রুগীর শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দেয়া লাগবে।
রুগীর ছেলেঃ না, দেওয়া লাগবে না।
স্যারঃ আপনি আমার কাছে চিকিৎসা নিতে এসেছেন, আপনাকে আমার কথা শুনতে হবে, না হলে আপনি আপনার রুগীকে নিয়ে যান। আমি আপনাকে এখনি ছুটি দিয়ে দিচ্ছি।
রুগীর ছেলেঃ না, অক্সিজেন দেয়া লাগবে না। উনি(রুগী) এভাবে মারা গেলে যাক। তাও অক্সিজেন দরকার নাই।
স্যারঃ তাহলে আপনি লিখিত দেন যে, রুগীর কিছু হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
রুগীর ছেলেঃ ঠিক আছে। লিখে দেন, আমি সই করে দিব।
যেই বাবা-মা সন্তানদের এত কষ্ট করে মানুষ করেছেন, তাদের প্রতি কিভাবে সন্তানগুলো এই আচরণ করে????? দীর্ঘশ্বাস.....

উৎস: আমার এক ফেসবুক ফ্রেন্ড (Kaven Tonmay Roy)এর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।