somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটপৌরে বোধের সাতকাহন ....

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশপ্রেমিক রাজনীতিবিদ আর মানবতাবাদী গার্মেন্টস মালিক ( !!! ) , " ধন্য আশা , কুহকিনী " !
-------------------------------------------------------------------
দুজন মানব-মানবীর মাঝে যদি সত্যিকার ভালোবাসা হয়ে যায় , তখন আর তাঁদের মাঝে ইগো কাজ করেনা , করতে পারেনা...দুজনের মাঝে রাগ, ক্ষোভ , ঘেন্না , আবেগ , অভিমান যাই প্রতিবন্ধকতা হিসেবে আসুক না কেনো কেউ কখনো তার সত্যিকার ভালোবাসা কে হারিয়ে যেতে দিতে পারে না...এটাই ভালোবাসার স্বর্গীয় বৈশিষ্ট্য ...সম্পর্ক ভেঙে ফেলবার মাঝে কোনো গৌরব নেই ...সকল ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েও তা লালন করাই গুরুত্বপূর্ণ ...
-------------------------------------------------------------------
অনেকদিন পর আবার রাত জেগে বই পড়া , সাথে তেঁতুলের আচার আর প্রিয় গান শোনা জীবনটাকে মধুময় করবার পক্ষে যথেষ্টই ...

--প্রাঞ্জল বর্ণনায় "ভ্রমন কাহিনী" পড়তে বেশি ভালো লাগে...এ যেন অনেকটা দুধের সাধ ঘোলে মেটানো ...
--------------------------------------------------------------------
-মাঝে মাঝে আমি সুতীব্র বিষন্নতায় ভুগি , আমার জুতো নেই দেখে !!! আহা !! সুদৃশ্য জুতোর সাধ কার না হয় ? এরপর আমি নিজের গণ্ডী ভেদ করে বহির্লোকে দৃষ্টিপাত করি । দেখতে পাই পদবিহীন
বহু মানুষ দিব্যি তাঁদের জীবন অতিবাহিত করছে !!! আমার মোহমুক্তি ঘটে । হয়তোবা নেহায়েতই অপ্রতুল ও সাময়িক সময়ের জন্যই,ক্ষতি কি ?
--------------------------------------------------------------------
শরদিন্দু বন্দোপাধ্যায়ের মতন এমন চমৎকার গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন , সরস ও অসামান্য লেখকের বই কেন আমি মিস করলাম এতোদিন , তাই ভাবছি !!... ... ' ব্যোমকেশ ' এতো শুধু গোয়েন্দা গল্পই নয় , যেন মায়ার জাদু ... ...উপযুক্ত প্রচারের অভাবে অনেক ভালো জিনিসের কথাই আমরা জানতে পারিনা ...
--------------------------------------------------------------------

সকল টানাপড়েন আর ঘাত -প্রতিঘাতের মধ্য দিয়েও নিজের সৎ মূল্যবোধগুলো টিকিয়ে পথচলার একমাত্র স্বর্গীয় পুরস্কার হোল আত্মতৃপ্তি ও মানসিক প্রশান্তি ...যে এর মূল্য বুঝতে পারে , সে এর জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে পারে.. ।
--------------------------------------------------------------------
সরু বাসমতী চালের রোঁয়া ওঠা গরম ভাত ,সাথে একটা মায়াময় গরুর সুস্বাদু , তৃপ্তিকর ভুনা মাংস সহযোগে আহারের পর মনে উদিত হইলো ... " খাইলাম , আমি ইহাকে খাইলাম "...

--পাদটীকা : এইভাবে চলিতে থাকিলে সুমো কুস্তীগির হইতে আর বিলম্ব হইবেক না ...
--------------------------------------------------------------------
রোগ--শোক , ক্ষুধা , দারিদ্র্য , হতাশা , জরা , ক্লান্তি , ব্যরথতা এসব দিয়ে সব মানুষ কেই আল্লাহ পাক পরীক্ষা করেন...চোর তার চৌর্যবৃত্তির মাধ্যমে সমস্যার সমাধান করে আর মুমিন মুসলমান নামাজ , রোজা ও সবরের মাধ্যমে এসব পরীক্ষায় উত্তরনের চেষ্টা করে ।।

---কিন্তু , সমস্যা হোল , চোর মাত্রেই তার চারপাশের সব মানুষ কে তার সমগোত্রীয় ভাবে ... কিন্তু , সবাই যে তার অলংকৃত পথেই হাঁটবে এমনটা ভাবা নেহায়েত ই অমূলক !!

--- কারো জন্য গর্ত খুঁড়লে , সেই গর্তে নিজেকেই পরতে হয় !
এজন্য নয় যে , আপনি যার জন্য গর্ত খুঁড়লেন , সেই আপনাকে ঘায়েল করার জন্য আপনার জন্য পাল্টা আরেকটা গর্ত খুঁড়েছে !!!...

---এজন্যই যে , মানুষের অসৎ কৃতকর্ম তার গলার ফাঁস স্বরূপ , Every person is must be responsible for his own acts to the Almighty ...ভালো করলে আপনি আল্লাহ্‌ পাকের থেকেই পুরস্কৃত হবেন ...আর আপনার নিন্দনীয় কাজের জন্য, কালের অমোঘ নিয়মেই আপনি ভূতল শায়িত হবেন !!... এতে কোন artificial provocations লাগবেনা !!...
--------------------------------------------------------------------



সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×