somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভাজনের টিপস ::: প্লিজ , এবার একটু নতুন করে ভাবি !!!

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টুকরো সব বিষয় নিয়ে আমাদের ফেসবুক,ইলেকট্রনিক , প্রিন্ট মিডিয়া , ব্লগ সর্বোপরি টকশো উন্মাতাল করা মত-বিভাজন ছিল , কিন্তু তবুও আমরা ভালো ছিলাম । ধর্মকে পন্য বানিয়ে ব্যবসা , রাজনীতি,অপসংস্কৃতি, মাঝে আলকা-পটকা ব্লগার বা মুক্তবুদ্ধির কিছু মানুষ কুপিয়ে খুন এনিয়ে আস্তিক-নাস্তিক কলম-দ্বৈরথ , গালাগাল তারপরো দিনশেষে আমরা হাসি-খুশি ,উৎসব মুখর জাতিই ছিলাম ।কিন্তু , শুক্রবার রাতের পর পুরো কন্সারন্ড বাঙ্গালী জাতিই স্তম্ভিত , শোকস্তব্ধ !!

Still I am feeling myself very lucky and showing my gratitude to Almighty Allah not to be part of such unfortunate peoples like you and I have no proper words in my vocabulary to show my condolence for you ... :-(

কোরান সুন্নাহর অপব্যখ্যা করে ইন্টেলেকচুয়াল এথিয়েস্টের প্রচুর তথ্য প্রমানাদি দিয়ে ধর্মকে ভুল স্টাবলিশ করার মারাত্মক প্রচেষ্টা , জিহাদের রব তুলে নিরপরাধ মানুষগুলোকে জবাই করে একশ্রেণীর প্রভাবশালী মহলের বিশ্ব বাসীর কাছে পবিত্র ধর্ম ইসলামকে কলুষিত করার পরেও জানি, একজন প্র্যাকটিসিং তাকওয়া সম্পন্ন মুসলিম দিন শেষে স্রস্টার কাছেই আত্ম-সমর্পিত হন ।সুশীল নাস্তিক সম্প্রদায় এ ঘটনায় প্রচুর মাল মশলা পেয়ে গেছেন ,ফেসবুক পোস্টে কোমর বেঁধে ইসলাম উদ্ধারে লেগে পরেছেন। আমি আর তাঁদের সাথে তর্কে যাচ্ছিনা , নিস্ফল চেষ্টা । তবে গত দুইটি দিন অনুভব থেকে এক মুহূর্তের জন্যও ঘটনার পাশবিকতা , সুদূরপ্রসারী ভয়াবহতার বোধ সরাতে পারিনি !!

আর্টিসান রেস্টুরেন্টে সেদিন আপনি বা আমিও হাবির সাথে ক্যান্ডেল লাইট ডিনারের স্বপ্নময়তার পর জবাই হয়ে যেতে পারতাম । হু নোজ , হয়তো এটা আবার ঘটতে পারে সামনের রবিবার বিকেলে । আমৃত্যু একটা জবাই হবার ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে ক্যান্সার আক্রান্ত পেশেন্টের মত !!

ভেবে দেখুনতো , কয়েকটি উঠতি বয়সের উচ্চবিত্ত-বৈভবে মানুষ হওয়া উচ্চ শিক্ষিত, ড্যাম স্মার্ট ছেলে জীবন যাদেরকে দিয়েছে অফুরন্ত, সামনে পরে ছিল অপার সম্ভাবনা তাদেরকে জীবন সম্পর্কে পুরো বীতশ্রদ্ধ করে একটা সুইসাইডাল এটাকে পাঠিয়ে দেয়া হয়েছে , ইয়ো-ইয়ো টিশার্ট , জিন্স পরা ছেলেগুলো কালো আলখাল্লা আর মাথায় রুমাল বেঁধে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে কচুকাটার মত করে আবাল-বৃদ্ধ-বনিতার গলা কেটে ফেলেছে !!!

বাস্তবের সব পেয়েছির জীবনটাই ছিল যাদের বেহেশতের মত , কিছু মানুষ তাদের বলেছে, ও বাবারা !! তোমরা এই নিরপরাধ মানুষদের জবাই করলে বিনে হিসেবে বেহেশতে চলে গিয়ে সত্তরটা হুরের সাথে ডিজে পার্টি করতে পারবে আর এই সাইন্স পড়ুয়া , হলিউড মুভি ফ্রিক মডার্ন পাবলিক বেহেশতের লোভে এটা করে ফেলেছে , একেবারেই যৌক্তিকভাবে বিশ্বাস হয়না, জানেন !!

পার্সোনালি আমার থেকে কেউ ইন্টেলেকচুয়ালি হাই বা সমপর্যায়ের না হলে আমি তার কথা মন দিয়ে শুনিনা।মুগ্ধ হবার তো পরের কথা ।আমার ধারনা , প্রত্যেকের বেলায়ই এটা ধ্রুব সত্য । আমার প্রশ্ন , কোন প্রফেশনাল থিঙ্ক ট্যাঙ্ক , অসাধারন বাগ্মী , লিডাররা এই অস্থিরমতি উচ্চশিক্ষিত জেনারেশনকে স্লো পয়জনিং এর মাধ্যমে মিসগাইডেড , চরম পর্যায়ের মিসমোটিভেটেড করে সমাজের, মানবিক সহমর্মিতার প্রতি তীব্র ঘেন্নার বীজ বুকে বপন করিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করিয়ে নিচ্ছে আমরা কি তাদের নিয়ে একটু ডীপলি চিন্তা করতে পারিনা !!

জাতির এই ক্রান্তিলগ্নে আমরা আস্তিক-নাস্তিক তেনা প্যাঁচানো বাদ দেই । ঘটনার গভীরে গিয়ে কাজটির ইন্টেনশনাল লেভেলগুলো বোঝার চেষ্টা করি । খুনের জন্য হিজাব পরসে , পরেনাই , সুরা জানে বা জানেনা এসবই ভড়ং রে ভাই । ইসলামকে স্যাবোটাজ করার একটা ভড়ং ।আসল উদ্দেশ্যই ছিল কিছু খুন করা হবে , কিছু আই উইটনেস রাখা হবে ঘটনার ধারাবাহিকতা , পৈশাচিকতা বা তাদের দেয়া মেসেজ বর্ণনার জন্য । এনিওয়ে , বোধবুদ্ধি সব গুলিয়ে যাচ্ছে !! আই কুইট।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×