somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

! "নিঃসঙ্গতার দোসর"

২৬ শে জুলাই, ২০০৬ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



26.07.2006 "নিঃসঙ্গতার দোসর"

প্রিয় প্রজন্ম,
আজ আমার মনটা খুবই খারাপ, সাধারণতঃ আমি হতাশ মানুষ নই; প্রচণ্ড আশাবাদী একজন। কিন্তু পারিপাশ্বর্িকতা আমার সত্তায় দারুন আঘাত করে, তখন কিছু সময়ের জন্য হলেও আমি হয়ে পড়ি যেন নিঃসঙ্গ, দারুন একাকী। স্বভাবের দুর্নিবার সরলতার জন্য আমি কারো বন্ধু হতে পারি না। যতক্ষণ কর্মব্যস্ত থাকি ততক্ষণই আমার প্রাণ চাঞ্চল্য নিয়ে আমি স্বাভাবিক বেঁচে থাকি, আট থেকে দশ ঘন্টার পরের সময়গুলো এক অসহনীয় অন্তর্জালায় জ্বলে আসছি আমি বহুদিন, বহুরাত। কোন এক সময় মনে হতো এই কোলাহল কেন? একাকী জীবনই তো আনন্দের। আজকের দিনগুলো সে ধারণা পাল্টে দিচ্ছে, স্বজনের কোলাহলের মাঝে মনটা আমার কেবলি হারিয়ে যেতে চায়। অথচ বাস্তবতা শোনাচ্ছে জনারণ্যে একাকী একজনের কথা; আমি যে সেই একজন। তুই ভাল আছিসতো প্রজন্ম?

জীবনের আচরণে এই অভিনয় কেন করে যায় মানুষ বলতে পারিস্? মনটাকে আমি কোনভাবেই পারি না লুকোতে, আমার মন আমার সমস্ত অবয়বে ভেসে উঠে, আমার সমস্ত অনুভব, ব্যাথা, কষ্ট, ঘৃণা, গোস্সা সবকিছুই। একদিন স্কলার ভাইয়াকে প্রশ্ন করেছিলাম, মানুষ মন থেকে যা চায় না, মুখে মুখে তা বলে বেড়ায় কেন? বললেন- সামাজিক সম্পর্ক রক্ষার জন্য এটাই ভাল ও কল্যাণকর। কিন্তু মনের কথা যে আমার অজান্তেই ঠাঁই করে নেয় চোখে-মুখে, তাই হয়ত আমি এত একা। কি জানি, হয়ত আমি আদতেই ভালো মানুষ নই, এই 'ভালো'র সংজ্ঞায় জগতের সাথে আমার চিন্তায় হয়তো রয়েছে কোন অদৃশ্য সংঘাত। সেসবই হয়ত প্রচলিত জাগতিকতা থেকে আমাকে দূরে ঠেলে দিয়েছে অজান্তেই, আমি টেরও পাইনি।

প্রজন্ম, তোকে বিচারের আসামী করবো না; কিন্তু আমার পিয়াসী মন যাকে চায়, যা কিছু চায় আন্তরিকভাবেই চায় এবং সম্পূর্ণতা নিয়েই চায়, অন্যথায় কিছুই চায় না, অবশ্য না পাওয়ার ভয়ে সারাজীবনেও তেমন কিছু চাওয়া হয়ে উঠেনি। অপছন্দের কেউ বন্ধুত্বের হাত বাড়ালে আমি তাকে নির্দ্বিধায় ফিরিয়ে দিতে পারি; একটুও কষ্ট হয় না। কিন্তু যদি কাউকে বন্ধুত্বের হাত বাড়াই তো গেঁথে নেই হৃদয়ে, জানিস্ই তো এখন যদি সেখান থেকে তাকে আলাদা করতে চাস্ তো হৃদয়েরই একটা অংশকে কেটে ফেলা ছাড়া আর কোন পথ থাকে না। কিন্তু সমস্যা হয় অন্যখানে, সমাজ আর সামাজিকতার মতই এক্ষেত্রেও আমার প্রকাশ ভঙ্গি হয়তো অবচেতনভাবেই বিপরীতমুখী। নয়তো আমি যা বলতে চাই, বোঝাতে চাই, করতে চাই, ফলাফলে দেখি লেখা থাকে তার উল্টোটা। এসব নিয়ে অবশ্য আজকাল আর তেমন মাথা ঘামাই না, শুধু মনটা ভীষণ রকম খারাপ হলেই হৃদপিণ্ডটা অভ্যন্তরেই উৎপাত শুরু করে দেয়; তখন সহ্যশক্তিটাও যেন লোপ পেয়ে যায়।

আমার কি মনে হয় জানিস্, পৃথিবীতে মানুষের চেয়ে একাকী হয়ত আর কোন প্রাণীই নেই। আবার আমরাই সভ্য, সামাজিক। হৃদয়ের বদ্ধ রক্ত কুপ থেকে বেদনার বাস্পগুলো যখন উড়ে উড়ে জমা হয় দু'চোখের কোণে, আর ঝরে পড়ে মেঘলা দিনের অলস বৃষ্টি ফোটার মত, তখন আমি বড্ড শিশু হয়ে যাইরে। প্রিয় প্রজন্ম, তোর সাথে আমার এই অদ্বৈত অথবা সর্ববন্ধুত্ব শিকড় গজিয়েছিল আমার এইরূপ একাকীত্ব থেকেই। আর তাই আমাকে শুনেই তুই বিরক্ত হবি, আর কেউ মেনে না নিলেও আমি নিশ্চিত তুই ঠিকই নিয়েছিস্। তুই ভাল থাকিস্।
তোরই- 'ফএমু'

[যদি কেউ পড়ে থাকেন তো অনুরোধ করবো দয়া করে কোন মন্তব্য লিখবেন না]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×