নারীকে সম্মানিত করেছে ইসলাম-এক পড়ুন ।
::নারীকে সম্মানিত করেছে ইসলাম-দুই:: প্রাচীন ও অধুনা সভ্য(?) জাতিসমূহ এই সেদিনও যে নারী জাতিকে তাদের অধঃপতনের কারণ মনে করত, বিষবৃক্ষ মনে করত, আত্মাহীন বস্তুর সাথে তুলনা করত, স্বামীর মৃতু্যর সাথে সাথে জীবন্ত পত্নীকে চিতায় পুড়িয়ে হত্যা করাকে উত্তম কাজ মনে করত, সকল পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করত, অভিশপ্ত-অপবিত্র মনে করত, স্বামীরা এবং পিতারা যাদেরকে জীবন্ত সমাধিস্থ করার অধিকার রাখত, এমনকি আদৌ মানুষ কিনা এই প্রশ্নের সমাধানের জন্য এই সেদিনও কনফারেন্স করছিল; সেই পদদলিতা, নিগৃহীতা, নির্যাতীতা নারি জাতিকে উচ্চে স্থান দিয়েছে ইসলাম।
এমনি সে উচ্চতা; যে উচ্চার পদতলে তথা সেবা, সম্মাননা ও ভালবাসায় ইসলাম রেখেছে তার কাংখিত মঞ্জিল জান্নাত। কেবল মাত্র প্রথম পিতা এবং প্রথম মাতা ব্যতীত মানব জাতির সকলকেই জন্ম নিতে হয়েছে কোন না কোন নারীর তথা মায়ের গর্ব হতে; ইসলামে তাই নারীর মর্যাদা মায়ের উচ্চ মর্যাদার সমান। বিগত শতাব্দী পূর্বেও যেখানে আজকের সভ্য(?) জাতি হিসেবে দাবী করার ধারকেরা 'নারীরা মানুষ কিনা' -এই সিদ্ধান্ত নিতে কনফারেন্স করেছিল, সেখানে আল্লাহর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে ১২০০ বছর পূর্বেই ঘোষণা করেছিলেন নারীজাতির সর্বোচ্চ মর্যাদার কথা। এক ব্যক্তি নবীজীর নিকট যুদ্ধে যাবার অনুমতি চাইলে তিনি বললেনঃ তোমার মা বেঁচে আছেন? লোকটি বললঃ হাঁ, রাসূল বললেনঃ তার সেবা কর; কেননা জান্নাত তার পায়ের নিচে। [দেখুন- সুনানে নাসায়ীঃ ৩০৫৩, খণ্ড-১০, পৃ-১৫০] সুবহান আল্লাহ্! পৃথিবীর আর কে পেরেছে নারীজাতিকে এমন উচ্চতর মর্যাদা দিতে? কেউ পারেনি, পেরেছে একমাত্র ইসলাম, নারীকে মর্যাদা দান করেছে তাদের স্রষ্টা আল্লাহ্ তা'আলা, প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ্ তা'আলা বলেনঃ ((আপনার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো 'ইবাদাত না করতে ও পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে। তারা একজন বা উভয়ই আপনার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে 'উফ্' বলবেন না এবং তাদেরকে ধমক দেবেন না; তাদের সাথে সম্মানসূচক কথা বলবেন)) [সূরা আল-ইসরাঃ ২৩] সুতরাং আল্লাহ্ তা'আলার ইবাদাতের পর সম্মাননা, শ্রদ্ধা ও সেবা পাওয়ার সর্বাধিক যোগ্য যারা, তারা হলেন পিতা-মাতা। প্রিয় নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলোঃ ((মানুষের মধ্যে আমার উত্তম ব্যবহারের সর্বাধিক অধিকারী কে? উত্তরে তিনি বললেনঃ তোমার মা। অতঃপর সে বললঃ তারপর কে? তিনি জবাব দিলেনঃ তোমার মা। অতঃপর সে আবার বললঃ তারপর কে? তিনি বললেনঃ তোমার মা। তারপর কে? বললেনঃ তোমার বাবা।)) [বুখারীঃ ৫৬২৬, মুসলিমঃ ২৫৪৬] এর চেয়ে বড় কথা, বড় সম্মাননা আর কি হতে পারে?
হে নারীজাতি! আপনাদের সম্মান পৃথিবীতে আর কেউ দিতে পারেনি; দিয়েছে কেবল মাত্র ইসলাম, দিয়েছেন আপনাদের প্রতিপালক আল্লাহ্ তা'আলা, দিয়েছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সর্বোচ্চ সম্মাননা দান করার মাধ্যমে এবং মায়ের পায়ের নিচে জান্নাত ঘোষণা দানের মাধ্যমে পদতলের অতল নিন্মতা থেকে যে উচ্চতম মর্যাদা দান করেছে ইসলাম; আপনাদের উচিত সে অধিকার, সে সম্মান আদায় করার জন্য চেষ্টা-সাধনা করা। ইসলামকে সত্যিকারভাবে জেনে-বুঝে নিজেদের অধিকার আদায় করুন; কেননা, যত সংগ্রাম-সাধনাই করুন না কেন পৃথিবীর আর কারো নিকট হতে এমন উচ্চতম মর্যাদা পাওয়া সম্ভব করতে পারবেন না। মূলতঃ এমন সম্মাননা দেয়ার ক্ষমতাও তারা রাখে না।
(অসমাপ্ত)
নারীকে সম্মানিত করেছে ইসলাম-তিন
নারীদের অধিকার ও মর্যাদা বিষয়ে কয়েকটি আলোচনা শুনতে পাবেন এখানে ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৭ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



