somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমা-গান-খেলাধুলা

০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত তিন দশকে নিঃশব্দে সম্পন্ন হয়েছে, এই কাজটি করেছে কিছু লিল্লাহখোর মিসকিন সম্প্রদায়।

প্রথমে গেল সিনেমা হল। সারা পৃথিবীতে সিনেমা শিল্প টিকিয়ে রাখে শ্রমজীবী মানুষ। রিকশাওয়ালা, হকার, দিনমজুর—সপ্তাহের শেষে একটি অন্ধকার হলে বসে আলোকিত পর্দার সামনে ঘন্টাদুয়েক। এটা বিলাসিতা নয়, এটাও শ্বাস নেওয়া। বাংলাদেশে এই শ্বাস নেয়া বন্ধ হয়েছে। মোবাইল আসার কারণে নয়—মোবাইল এসেছে সারা পৃথিবীতে, হলিউড-বলিউড তবু চলছে। বাংলাদেশে হল বন্ধ হয়েছে কারণ হলে যাওয়াটাকে ধীরে ধীরে লজ্জার বিষয় বানানো হয়েছে। মানুষ মোবাইলে দেখে—একা, চুপচাপ, লুকিয়ে। পাপবোধ নিয়ে। পাপবোধ নিয়ে উপভোগ করা আনন্দ মাটি হয়। তারপর গেল লোকগান। বাউল, পালাগান, জারিসারি—এগুলো বিনোদন না শুধু। এগুলো বাংলাদেশের মাটির নিজস্ব দর্শন। দেহতত্ত্ব, মানবতা, প্রশ্ন করার সাহস—সবই আছে গানে। এই গানকে হারাম ঘোষণা করা সহজ ছিল, কারণ রাষ্ট্র বাধা দেয়নি। জেলা প্রশাসন মঞ্চ ভেঙে দিয়েছে, পুলিশ শিল্পীদের তুলে নিয়ে গেছে—এবং কেউ প্রতিবাদ করেনি, কারণ প্রতিবাদ করলে নিজেও 'হারামের পক্ষে' হয়ে যায়। এখন এরা পড়বে খেলাধুলার পেছনে। বিগত জঙ্গী সরকার ক্রিকেটের সর্বনাশ করার সর্বাত্ম চেষ্টা করেছে, মেয়েদের ফুটবলকেও আক্রমণ করেছে। খেলার সময় টেলিভিশনের সামনে ভিড়—তখন সেটা আর নিছক খেলা না। এটা সম্মিলিত আনন্দের বিরল মুহূর্ত। সম্মিলিত আনন্দ বিপজ্জনক। কারণ যে মানুষ একসাথে আনন্দ করতে পারে, সে একসাথে প্রতিবাদও করতে পারে।

অর্ওয়েলের 'উনিশশো চুরাশী'তে পার্টি নিয়ন্ত্রণ করত মানুষের যৌনতা, সৌন্দর্যবোধ, এবং স্বতঃস্ফূর্ত আনন্দকে—কারণ আনন্দ মানুষকে স্বাধীন রাখে। ভয় মানুষকে বাধ্য রাখে, কিন্তু আনন্দ-বঞ্চিত মানুষ নিজেই নিজের কারাগার তৈরি করে। বাংলাদেশে এই কারাগার তৈরি হচ্ছে স্বেচ্ছায়। রাষ্ট্র নির্দেশ দেয়নি—'তৌহিদী জনতা' নামক অসভ্যরা নিজেই নিজেদেরকে বলছে: এটা দেখো না, ওটা শোনো না, এখানে যেও না। যে সমাজ নিজের আনন্দকে ভয় পায়, সে সমাজ ধীরে ধীরে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে ক্রোধই একমাত্র অনুমোদিত আবেগ হয়ে ওঠে। ক্রোধ দিয়ে সভ্যতা হয় না। ক্রোধ দিয়ে হয় শুধু আগুন। আর মানবজাতির নতুনকরে আর আগুন আবিষ্কারের প্রয়োজন নেই, গুহামানব অনেক আগেই সে কাজ করে ফেলেছে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×