somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= বাঁশের বন্দুক, আঙিলা বুলেট আর ভুতের তাড়া

১৭ ই অক্টোবর, ২০০৬ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তখন সম্ভবতঃ দ্বিতীয় শ্রেণীতে যাওয়া আসা করতাম। ছোট ভাইটিও পড়াশোনা শুরু করেছে সবে। খেলাধুলা আর খেলনার আমাদের পিস্কিদের বাজারে নতুন এসেছে 'বাঁশের বন্দুক'! খুবই সহজলভ্য, আন্ডার ওয়ার্ল্ডে ধর্না দেয়ার কোনই প্রয়োজন হতো না। চানাবুট প্রবেশ করতে পারবে এমন সুড়ঙ্গবিশিষ্ট বাঁশের কঞ্চিকে পাইপের মত কেটে নিতে হতো আর আরেক খণ্ডকে ছেঁচে-ছিলে হাতের কাছে গিরাটা রেখে দিয়ে সেই সুড়ঙ্গে প্রবেশ করানো যায় মতো করে বানিয়ে নিতে হয়, ব্যস হয়ে গেল বৈকালী হিটলারী লড়াইয়ের সমরাস্ত্র- 'বাঁশের বন্দুক'।

বুলেট পাই কোথায়, খুব একটা ভাবতে হতো না, একদার বনাঞ্চল হিসেবে পরিচিত আমাদের গ্রামটিতে এখনো জন্মে অদ্ভুত সব গাছ-গাছালী, তার মধ্যে পাওয়া যেত অনেকটা লেবু কিংবা জাম্বুরা পাতার চেয়ে বড় পাতাবিশিষ্ট একধরনের ফুল গাছ, যার উচ্চতা এক থেকে দেড় মিটারের মত হতো, যার ফুলগুলো ছিল ঠিক চানাবুটের আকারের এবং সেরকমই শক্ত। আমরা ডাকতাম 'আঙিলা গাছ' আর ফুলকে 'আঙিলা ফুল', আর সেই আঙিলা ফুলই ছিল আমাদের বাঁশের বন্দুকের বুলেট; অবশ্য ক'দিন আগেও এই বুলেট দিয়েই চমৎকার মালা বানিয়ে গলায় পরতাম আর পরাতাম রাজা-রানী খেলায়। কিন্তু আধুনিকতা যেন সেই ভালবাসার মালার দানাগুলোকেই করে দিল আমাদের জন্য হন্তারকের প্রতীক 'বুলেট' আর বাঁধিয়ে দিল ট্রয়ের লড়াই।

সেদিন ছিল শুক্রবার, দুপুরের ঘুম আজকের জন্য মাফ, আম্মু গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে কপালে ইয়াবড় একটা ফোটাও লাগিয়ে খাইয়ে দাইয়ে দিলেন। বায়না ধরলাম আঙিলা ফুল আনতে যাব, গ্রামের সবচেয়ে বড় আর ঐতিহ্যের নিদর্শনে ভরা ছিল মজুমদারদের বাড়ী, সেখানেই সবচেয়ে বেশী পাওয়া যায়। বিকেলে তখনো পুরোপুরি আসেনি, দুপুরও চলে যায়নি, এসময়টা গ্রামের জন্য নিঝুম রাতের মতই জনশূন্য। দু'ভাই হৈ রৈ করে ঢুকে পড়লাম বনের একটা অংশে, তুলতে লাগলাম হালকা-গাঢ় মিলিয়ে গোলাপী রঙের আঙিলা ফুলগুলো। কিছুক্ষণ পর, হঠাৎ মনে হলো সুপারি গাছের মাথায় কিছু শব্দ হলো, যেই না তাকালাম উপরের দিকে দেখি একি! ইয়া বড় একখণ্ড পুরোনো ইটের টুকরো নেমে আসছে ঠিক আমার বরাবর, গলা শুকিয়ে কাঠ, কি আর করা নড়ার সময়টুকুও পেলাম না। পড়লো তো পড়লো এক্কেবারে ঘাড়ের উপর। ভাবলাম, কেউ যদি ছুঁড়ে মারতো তাহলে টুকরোটি আসতো কোন পাশ থেকে, একেবারে গাছ থেকে পাকা সুপারির মত ঝরে পড়তো না; ভুতের ভয়টাই তখন গায়ে কাঁটা দিতে শুরু করলো। ব্যাথায় কঁকিয়ে উঠতেই ছোটভাই সহ আর দেরী নয়, দিলাম ছুট্, এক ছুটে মায়ের অাঁচলে।

তখন থেকে এখনো ভাবি, যদি ইটের টুকরোটি মাথায় পড়তো, তাহলে সেই কচিকালের মাথাটিকে হয়তো আজকের মত করে পেতাম না, কি জানি অসহনীয় আঘাত হলে মাথাটিকে প্রিয়জনেরা হয়তো মাটি চাপাও দিতেন।

ছবির জন্য [link|http://www.wozoproductions.org/images/bambo.jpg|K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×