somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=পরবাসী মননে শান্তি-স্বপ্ন-বাস্তবতা (১)

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ব পর্বগুলো পড়ুন-
!@@!461209 !@@!461210 !@@!461211 !@@!461212
!@@!461213 !@@!461214 !@@!461215 !@@!461216 !@@!461217

স্বপ্নের সিঁড়ি বেয়ে (ধারাবাহিক সত্য ঘটনাবলী)
=============================

'প্রবাস মানেই পরবাস' আর 'পরবাস মানেই পরাধীন'; এ উক্তিদ্বয়ের মাঝে প্রথমোক্তটিতে কোন দ্বিমত নেই, কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে একমত হতে পারছি না দ্বিতীয়োক্তির সাথে। সেই তো এসেছিলাম ঢাকায় থাকব বলে, এর আগে আসা হত প্রতিটি গ্রীষ্মের ছুটিতে, এসএসসি হয়ে গেল তাই ইচ্ছে ঢাকাই কলেজে পড়ব, বাবা ঢাকায়, ছোট ভাইটিও ঢাকায়, আমিও যদি ঢাকাই হয়ে যাই তো পিচ্ছি ভাইটি আর তার চেয়েও পিস্কি আদরিণীটারে নিয়ে মা একলা থাকবেন কি করে? তাই ভাবনাচিন্তাদের গুটিয়ে, গুটিয়ে নিলাম বাক্সপেটরা, উঠা হলো ভাড়া বাসায়, প্রথম দিনেই পেয়ে গেলাম এক 'মামাবন্ধু', ঐ এলাকার শেষ দিন পর্যন্ত সে-ই ছিল বন্ধু। রোমান্সকর প্রতিটি সেদিনের কথা আর কি বলবো, ব্লগছবিতেই কি অনেকটা পরিস্কার নয় কি?

বরাবরই হৈ চৈ আর দাঙ্গা-হাঙ্গামা ছিল স্বভাব বিরুদ্ধ, তাই এলাকার দঙ্গলগুলোর সাথে খুব একটা মিশতে পারতাম না; যদিও মাঝে মাঝে চাইতাম মিশি, আড্ডা দেই, বন্ধুত্বপূর্ণভাবেই থাকি, হয়ে উঠতে না অপছন্দনীয় ওদের কথাবার্তা আর কর্মাদির কারণে, তবুও ওদের প্রিয়ভাজন হয়ে থাকতে পারলাম না। ওরা অন্ততঃ দু'বার দশ/বার জনের বিশাল দল নিয়ে পথ আটকালো আর সদুপদেশ (?) দিল, যেন ওদের সাথে মিলে মিশে থাকি, বন্ধুত্ব করি। পন্থার প্রতিবাদ কি করে করি বলুন, একজন অস্থায়ীর সাথে স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে এলো দশ/বারজন। মনে মনে হাসলামও খুব। পরবর্তীতে কারণ খুঁজে যা পেলাম, তা হলো ওদের 'ইয়ে'জনেরা আমার প্রশংসার ষষ্টমুখ, তাই এত ঈর্ষা আর বীরত্ব প্রদর্শন। শুরুতেই এই অপ্রাসঙ্গিক কিচ্ছার কারণ হিসেবে বলব- ভাবুন, স্বদেশের পরিবেশে কতটা স্বাধীন ছিলাম।

তাই মাঝে মাঝে প্রবাসী বন্ধুদের আড্ডায় সকলেই একমত হই- 'কত শান্তিতেই না কাটালাম বারটি বছর'। তারপরও যে অশান্তি ও যুলুম নেই বা ছিল না, তা নয়; তবুও তুলনা করতে গেলে মহাশান্তি; সন্দেহ নেই। বারটি বছরে কোনদিন পকেটমার ধরেনি, চলতে পথে মাথার চুলে হাত দিয়েছি বলে গুন্ডাদের আত্মসম্মানে (?) বাধেনি, দিনরাতের যেকোন সময়ে যেখানে সেখানে চলতে মনে এতটুকু ভয় আসেনি; যদিও বছরে দু'একটি ব্যতিক্রম ঘটনা প্রায় বিভিন্ন এলাকা থেকেই আসে, তবুও যেখানে স্বদেশের স্বাধীন মাটিতে প্রতিটি দিন ঘর থেকে বেরুতে ভাবতে হতো- 'ফিরবো তো?'; সে তুলনায় সত্যভাষণে নিতান্তই নগন্য ঠেকে অযাচিত ঘটনাগুলো।

বলছিলাম এত এত শান্তিময়তার পরেও যেসব অন্যায়-যুলুমের শিকার হয়ে থাকি আমরা প্রবাসীরা, তার একটা হলো 'কফিল' বা তত্ত্বাবধায়কের পক্ষ হতে বেতন না দেয়া, জোর খাটিয়ে কাজ আদায় করানো, পছন্দ না হলে অন্যত্র না যেতে দেয়া ইত্যাদি। শেষটির শিকার হয়েছিলাম প্রায় কয়েকবার; অন্যায় সহজেই হজম হয় না বিধায় বর্তমানে স্পন্সর নং-৫ অতিবাহিত করছি; তাও যাই যাই পর্যায়ে। তো দ্বিতীয় জনার বেলায় হজ্জে যেতে দেবে না, ইচ্ছানুযায়ী কাজ দেবে না, পরিবর্তনেরও সুযোগ দেবে না; এসব কারণে আচ্ছা বাঁকা বেঁকে বসলাম। অবশেষে হয়ে গেল রাগারাগির এক দফা, কাজ করবো না তো করবোই না; সময় বেঁধে দিল কিছুদিন, 'এর মাঝে পরিবর্তন করে নাও'। দেরী হওয়াতে না জানিয়েই 'Exit' সিল মারিয়ে নিল পাসপোর্টে আর জানিয়ে দিল- 'দেশে যাওয়ার প্রস্তুতি নাও'। কিছুটা বিব্রত হলাম, কারণ তখন আমি মোটেও প্রস্তুত নই।

{{{ (২) -এর জন্য অপেক্ষা করুন }}}

ছবির জন্য !@@!461675 যেখানে। ছবিটি সৌদি আরবের ইয়ানবো এলাকার; উল্লেখিত ঘটনাবলীর প্রেক্ষাপট যেখানে।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×