দুই ভুবনের দুই বাসিন্দা এক ভুবনে এসে
বিন্দুতে যে ঘটায় মিলন বৃত্ত ভালবেসে।
"সে আমাদের সংসার; প্রেমময় অভিসার
চুপিসারে কথা কও বধু; শুনবে অপরে
আজ ফুলের বসন্তে ভ্রমরের গুঞ্জন
মনের ধূসর ফিতাদের বুকে উৎসবী রঞ্জন..."
-মিঠে কথাদের গুদাম উজাড় করে যাচ্ছ হে
প্রিয় রূপ সওদাগর, অথবা কি বলবো বুঝিনে
ডাকাত, লুটেরা হয়ে সন্ত্রাসী, কাপুরুষ
কি ভূষণে সাজাই তোমায় হে প্রিয় পুরুষ?
আমি নারী হয়ে জন্মেছি; সে আমার অপরাধ
তুমি জন্মেছ পুরুষের দেহ নিয়ে; সে তোমার ট্রামকার্ড,
জুয়োর পটেতে সাজানো লুন্ঠণেরে তুমি করেছ নামকরণঃ
'এ আমাদের ভালবাসার মধু-কুঞ্জবন'!
ডাকাতির বিভিষণে কেউ নিহত করে লুটপাটে
তুমি ডাকাতির মালের সাথে লুটেছ মানবীকে।
কেউ ডাকাতি করে রাতের অন্ধকারে; সমাজের অন্তরালে
তোমার ললাটে চমকায় চুমকি; সমাজের ডামাঢোলে।
কারো ডাকাতির নাম হয় অপরাধ; শাস্তি যাবজ্জীবন
তোমার ডাকাতির নাম যৌতুক ভোগ; আমার কারাজীবন।
কেউ হত্যা করে বিবাহের পর জীবনের কোন কালে
কেউ হত্যা করে পয়গাম দিয়ে, যৌতুক নিয়ে, মিলনের প্রাক্কালে
তোমরা হন্তারক!
সোনার মেয়েকে লাশ করে পিতা সঁপেন- যে প্রতারক;
যে নিয়েছে ঠিকা, জল্লাদী পেশা সমাজের কারাগারে,
যুগের তুফানে ঠাঁই নাই হেথা বিকল্প আঁধারে!
সোনার মেয়ে! সোনার মেয়ে!! আর কতকাল?
পিষ্ঠ হবে? গুঁড়িয়ে দাও হে ধুরন্ধরের এই যাঁতাকল।
হীন নও তুমি, সম্মানিতা গো খুঁজে দেখ সে বাণী
তোমার সৃজনে অপরূপ সুধা ঢালিলেন যে জ্ঞানী,
যে জন আসনে সাজালেন সম্মানে তাঁর পরে
শ্রেষ্ঠ জনের ঘরে ঘরে দেখ মাতা-বধু-কনে করে।
আজি অবনত হও তাঁর তরে,
সজ্ঞানে, সবলে, সম্মানে হও শ্রেষ্ঠা; ভুবনে ও পরপারে।
২৩.০৬.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
আলোচিত ব্লগ
আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন
মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন
সিনেমা-গান-খেলাধুলা
আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন
প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন
ওরা ভয়ংকর

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।