"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি"
এটা কি শুধুই গান
নাকি হৃদয়ে ধারন করি।
গলা শুকিয়ে যখন চৌচির
ফারাক্কার মরন বাঁধে
হেলিকপ্টারে টিপাই ভ্রমন
দেখি আর অন্তঃজ্বালা বাড়ে।
এপার বাংলা ওপার বাংলার
মৈত্রীর নিত্য করছি কোলাকুলি
ওদিকে উলঙ্গ হাবিবুর রহমান
ফেলানীর লাশ কাটা তারে আছে ঝুলি।
অবাক বিস্ময়ে তাকিয়ে আছে
লাখ লাখ শহীদের আত্মা
কোথায় গণতন্ত্র! কোথায় সার্বভৌমত্ব!
কোথায় প্রানের স্বাধীনতা!!
অরক্ষিত আজ রাষ্ট্রীয় কোষাগার
অরক্ষিত আজ স্বাধীনতা
ঝান্ডা উড়াচ্ছি চেতনার
আসলে হয়ে গেছি এক রক্ষিতা।।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


