নীলা আমাকে ভালোবাসেনি, আমি বেসেছিলাম ;
নীলা আমাকে দেখেনি, আমি দেখেছিলাম
নীলা আমাকে ফুল দেয়নি, আমি দিয়েছিলাম __
এতদিন পর মনে হলো সে বাসেনি, আমি বেসেছিলাম।
নীলার কোলো আজ পুষ্ট সতেজ সস্তান,
নীলা ভুলে গেছে স্মৃতি মন্থন,
নীলার আজ বন্ধু অগণন,
নীলার জন্য আমার আজও ফাটে পরাণ।
নীলাকে আমি ভালোবাসিনি, বেসেছিলো আমার মন,
নীলার কথা আজ আমারও নেই স্মরণ,
নীলা ভেবে বসে আছে আমি তাকে ভালোবেসেছিলাম,
কী করে বলি, আমি না, বেসেছিলো আমার হৃদয় খান।
আমি অার হৃদয় তো এক জিনিস নয় ;
সময়ই কাছে আসায় প্রেম আর ভালোবাসা তারে কয়।
০৭.০১.২০১৪
[নীলা আমাকে ভালোবাসেনি আমি বেসেছিলাম ]
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



