নীলাকে আমি মন দিয়েছিলাম
সে আমাকে একমন সুবাস দিয়েছিলো
নীলার কোলে আমি মাথা রেখেছিলাম
অরণ্যে সেদিন বিকেল গড়েছিলো।
চোখ বুজে আমি নীলাকে অনুভব করছিলাম
স্বর্গের অনুভব জমেছিলো হৃদয়ের ভীড়ে
চোখ খুলে দেখি নীলার চোখ ভরে গেছে নীরে
মনে হলো, আমি কি নীলাকে কষ্ট দিলাম ?
নীলা কাউকে ভালোবেসেছিলো কি ?
তার কথা মনে হওয়াতে এই শিশিরের জল ?
না আমারই ভালোবাসার নির্যাস তরল ?
আমার এখনো বোঝার সেকথা বাকি।
নীলা যদি ভালোবেসে থাকে সেই অরণ্যবেলায় !
সার্থক মানব জন্ম আমার এই ধরার ধূলায়।
০৭.০১.২০১৪
[অরণ্যবেলায়, নীলার কোলে]
---------------------------------------------------------------------
আমরা আবার ব্রাত্য হয়ে উঠি।।
শাফিক আফতাব ..................
আমরা আবার ফিরে যাই আদিম অরণ্যে
কাঁচা মাংস চেবে চেবে খাই
আমরা আবার গাছের বাকল আর পাতা খুলে হই বন্য
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই।
হিংসা, সহিংসতা আর হিংস্রতায় আমার ফিরে যাই পশুদের কাতারে
আবার আমরা হই বনমানুষ
মানবতা উবে দেই, দাঙ্গায় ভেঙে ফেলি অন্যের বাস্তভিটা
উন্মূলিত করি, সাজি বীরপুরুষ।
আবার আমরা পুরনো ইতিহাস পূনরাবৃত্তি করি
গোত্র ভেদে বিভেদের ব্যবধান রচনা করি
আবার নিয়ে আসি দাঙ্গার দঙ্গল
ভাইয়ের রক্ত ভাইয়ে পান করি।
আমরা আবার ফিরে যাই পশ্চাত্যে
আমরা আবার ব্রাত্য হয়ে উঠি।।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



