আমরা আবার ফিরে যাই আদিম অরণ্যে
কাঁচা মাংস চেবে চেবে খাই
আমরা আবার গাছের বাকল আর পাতা খুলে হই বন্য
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই।
হিংসা, সহিংসতা আর হিংস্রতায় আমার ফিরে যাই পশুদের কাতারে
আবার আমরা হই বনমানুষ
মানবতা উবে দেই, দাঙ্গায় ভেঙে ফেলি অন্যের বাস্তভিটা
উন্মূলিত করি, সাজি বীরপুরুষ।
আবার আমরা পুরনো ইতিহাস পূনরাবৃত্তি করি
গোত্র ভেদে বিভেদের ব্যবধান রচনা করি
আবার নিয়ে আসি দাঙ্গার দঙ্গল
ভাইয়ের রক্ত ভাইয়ে পান করি।
আমরা আবার ফিরে যাই পশ্চাত্যে
আমরা আবার ব্রাত্য হয়ে উঠি।
--------------------------------------------------------
ভালোবাসার নিত্যতার সূত্র
শাফিক আফতাব
যখন দূরে যাও, মনে হয় __ তুমি
যখন কাছে আসো, মনে হয় __তুমি না।
এভাবে তোমাকে, কতবার দূরে রেখে ভালোবাসলাম,
কতবার কাছে রেখে ভালোবাসলাম।
দূরের ভালোবাসায় পাই অনন্তের স্বাদ,
কাছের ভালোবাসায় পাই পুজোর প্রসাদ।
কোন ভালোবাসা বাসি তোমাকে ?
কাছে এলে মনে হয় তুমি এত সহজ, এত সস্তা ?
এতো বর্ষার জলের মতোন লভ্য,
তার জন্য আমি হয়েছিলাম এত অসভ্য !
তুমি তো স্বর্ণ নও__দস্তা।
কাছে এলে মনে হয় ; তোমাকে চাইনি
দূরে গেলে মনে হয় ; না না __ তোমাকেই চেয়েছি
অথচ তুমি দুঃখ দিলে চোখেতে পানি, ডাকি হাতছানি।
০৭.০১.২০১৪
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



