যাপিত জীবনের সকল ধকল যখন বিকল করে দিয়ে গেছে আমার সত্তা,
যখন বিক্ষত করে দিয়ে গেছে আমার ধানক্ষেত, পুকুর আর স্বচ্ছ কুঁড়েঘর ;
তখনো আমি বুকে ধারণ করে থাকি সত্য সুন্দর আর সততা
তখনো আমি রাত্রির আঁধারে জেগে থাকি, নৈঃশব্দ্যের সারারাত ভর।
রাত্রি আমাকে দেয়, নির্জন অনুভবের শান্তি, অনুভব আর বেঁচে থাকার স্বাদ,
আমি ভুলে যাই জীবনের সকল ব্যর্থতা, জীর্ণতা, কষ্ট দৈন্য আর মিথ্যের সংবাদ,
বিন্দু বিন্দু শুকে, ক্ষয়ে, অবিকল কঙ্কালসার পাঁজরের খুঁটিতে যদিও থাকি বেঁচে __
এতটুকু আর ভালোবাসা আসেনা, প্রেম আসেনা, হৃদয়ের নদী আর দিঘি সেচে।
নৈঃশব্দের ঘ্রাণে শহরের নাগরিক রুমে নেমে আসে রাজ্যের যত ঘুম ;
কারো কক্ষে নেমে আসে ফালগুন, বসন্ত আর প্রেমের মউসুম ;
কেউ আবার অপেরাশন থিয়েটারে ঢুকে পড়ে মোজায় আবৃত করে তার দণ্ড :
কেউ আবার অনধিকারে প্রবেশে করে কারো মালিকানা ক্ষেতে, ঘটায় কাণ্ড।
গভীর রাতে নৈঃশব্দের ব্যঞ্জনায় হৃদয়ের গভীরে আসে নির্বাসিত বসন্ত দিন
কোথায় আছো, জেসিকা আমার, কোন কাননে ফুটে কারে দিচ্ছে ভালোবাসার ঋণ ?
০৮.০১.২০১৪
[নৈঃশব্দ্যের গাথা
শাফিক আফতাব]
নির্ভুল মানবী
শাফিক আফতাব
আমাকে দিতে পারতে একটি গোলাপ কিংবা দুটো রজনীগন্ধার ডাঁটা
কিংবা সাদা কাগজের ফুল বানিয়ে দুটো কথা লিখে দিতে পারতে
আমাকে নিয়ে নরম নদীর তীরে বসে দুটো কথার গল্প বলতে পারতে
কিংবা বাকাঁচাদের রাতে ছাদে নিয়ে অন্তত একটু আদর দিতে পারতে।
আর কিছু না হোক আমাকে নিয়ে থাই কিংবা চাইনিজে নিয়ে পাশাপাশি বসে
রঙিন গেলাসে কিছু পানীয় পান করাতে পারতে, কিংবা কমদামী একপ্লেট এ্যাগরাইস
খাওয়াতে পারতে, নয়তো পাবলিকে পার্কে নিয়ে একটি শীত বিকেল কাটাতে পারতে
নয়তো অরণ্যের বৃক্ষতলে বসে অভিনয়ে 'ভালোবাসি' কথাটি বলতে পারতে।
কিংবা একটি রিক্সা ভ্রমণে ঘোরাতে পারতে অভিজাত এলাকার এরিয়া
ভুল করে আবার তুমি ছোটবেলার মতোন বউ বউ খেলাতে পারতে
নয়তো উচ্চ মাধ্যমিক শরীর নিয়ে উচ্চতর গণিতের অঙ্ক শিখতে আসতে পারতে
তুমি আবার কবিতার বইয়ের ভাঁজে গোলাপ ফুলটিকে শুঁটকি মাছ বানাতে পারতে।
তুমি আর কিছুই পারোনা ভুল করেও ভুল করোনা, এমন নির্ভুল মানুষ তুমি আজ
কত ব্যবধান তোমাতে আমাতে, কত ভিন্ন আজ তোমার আমার সমাজ।
০৮.০১.২০১৪
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



