তুমি নিজেই পড়োনা নামাজ, দশটায় ঘুম থেকে ওঠো
অতিদ্রুত নাস্তা সেরে টেন্ডার বাগাতে ছোটো__
ন্যায় আর নীতির ধারের কাছে তুমি নেই,
অথচ কী মোলায়েন আর প্রাঞ্জল ভাষা ফুলঝুঁড়ি তোমার খলিসা মুখটাতেই,
বেশবাশে কী সুন্দর ভদ্র মানুষ __
টেবিলের নিচ দিয়ে খাও অফিস খরচ, সম্মানী আর মোটা অঙ্ককের ঘুষ ;
ধর্ম আর কর্মের কথা বলো __
তোমার আপন গ্যাস লাইটই দুষিত জীবাণু উচ্ছলো।
পিতার নাম মায়ের কাছে না শুনেই
অহেতুক বিরোধে জড়াও জমির মালিকানার __
অহেতুক কতল করো ভায়ের মস্তক, জ্বালায় বাড়ি, ঘর, গ্রাম
তুমি জানো না মানুষের অন্তর্গত চেতনা, বোধ, নীতির একই স্বরগাম।
তুমি আগে নিজকে চেনো, দর্পণে দেখো মুখ, দেখো গঠনকৌশল ;
তাবৎ মানুষ দেখো, একই নয় কি ? সবার নয় কি একই যন্ত্রকল ?
০৯.০১.২০১৪
[পিতার নাম মায়ের কাছে না শুনেই
শাফিক আফতাব ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



