আমার দুঃখগুলো আজ শুকে যাওয়া নদী
আমার ভালেবাসাগুলো আজ রুগ্নরুগির শ্বাস
আমার প্রেমগুলি আজ অপার জলোধি
আমার জীবনে আজ দুষিত বাতাস।
জীবনজুড়ে আজ আমার পরাজয়
চারপাশে আজ মিথ্যা দ্বন্দ্ব ভয়
মানুষগুলো পশুদের সামনের কাতারে
কেমন ছাড়াছাড়ি আজ বউ আর ভাতারে।
আমি আর সমাজ একীভূত জীব
সমাজ ভালো তো আমি ভালো থাকি
মানুষ আজ অন্যায় আর মিথ্যের মনিব
কী করে একা আজ আমি ভালো থাকি।
গুরু আর লঘুতে আঘাত আর জখম
বানরসকল আজ মেলেছে পেখম।
১০.০১.২০১৪
আদিমজুটি ।।
।। শাফিক আফতাব
গোলপাতার ছাউনিতে সে ঢেকেছে সুন্দর
অন্তরে তাই জোনাকিরা মিটিমিটি করে
পুষ্ট ধানে ধানে ভরে গেছে বিরাণ কান্দর
জোছনা জ্বলে ওঠে আমার শূন্য ঘরে।
জোছনা জোনাকি আর সুন্দরদ্বয়
মিলেমিশে হৃদয়ে দিয়ে যায় নদীর প্রবাল
এইসব পেয়ে আমি রাজার তনয়
বাঁচতে ইচ্ছে করে কাল মহাকাল।
এই নদী নক্ষত্র অার মোহন নারী
এই সব মিলেই তো স্বর্গের ঘর
এদের ছেড়ে আমি কোথা যেতে পারি ?
নারীর প্রেমেই তো আমি ক্ষমতাধর।
নারী তুমি নীর দাও নিবিড় হয়ে উঠি
আদম আর হাওয়া মিলে মোরা আদিমজুটি।
১০.০১.২০১৪
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



