এক অরণ্যে একটি পাখি লুকিয়ে গেলো বুকের মধ্যে
আপন করে জড়িয়ে নিলেম বুকের মধ্যে নিপুণ গদ্যে
পাখির চোখে মায়ার কাজল অরুণ মাখা আশার আলো
পাখির চোখে তাড়া খাওয়া কাঁপন লাগা কাজল কালো।
পাখির মায়ায় জড়িয়ে গিয়ে বুকের মধ্যে আগলে নিলাম
পাখিটারে পিঞ্জরে মোর যতন করে ভরিয়ে দিলাম
সেই পাখিটি এখন তবে উড়তে জানে খুঁটতে জানে
আকাশ পানে ছুটতে জানে,
ভালোবাসার দীপ জ্বেলে সে প্রেমের ভিতর টানতে জানে
সেই পাখিটি কিন্তু এখন কষ্ট দিয়ে দুঃখ আনে।
পাখির মায়ায় জড়িয়ে গিয়ে জীবন আমার পান্থপথে
পাখির সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে দিবসরাতে।
ভালোবাসার মূল্যবোধে পাখির সাথে মিলিয়ে চলি
অবুঝ পাখি তাও বোঝেনা রাত্রিদিনে কথার বুলি।
১২.০১.২০১৪
এই যে দেখো ফাগুন পবন করছে গমন কেমন করে
-----------------------------------------------
তোমায় আমি ছন্দ দেবো গন্ধ দেবো ভণ্ড ভেবোনা
তোমায় আমি ভালোবাসাবো কাছে ডাকবো দণ্ড দিও না
ফুলের সাথে সুবাস মেখে শাশ্বত এক প্রেমের বানে
প্রাণের টানে রাত্রিযামে হৃদয দেবো তুলে
একটি গোলাপ ফুলে।
এবার তুমি দৃষ্টি তোলো, চোখের পরে দৃষ্টি তোলো
একটু দেখো চোখের তারায় অবহেলায়
তবুও অমি পাই একটু সুখ
ভরুক ভরাট বুক।
এই যে দেখো ফাগুন পবন করছে গমন কেমন করে
শিরশিরিয়ে যায় যে আমায় মনের পরে
মনের পরে দেয় যে আমায় কেমন কাঁপন রাত্রিযাপন
এবার তবে আর দেরি না লক্ষ্মীসোনা কাছে আসো
না হয় এবার মনের ভুলে ভালোইবাসো।
১২.০১.২০১৪
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



