অাগের মত আমায় তুমি আর তা ভালোবাসোনা
আগের মত নিবিড় করে আমার কাছে আসো না
আগের মত আদর করে গোলাপ ফুলে হাসো না
এখন তুমি কেমন যেন বদলে গেছো সুমনা।
এখন তুমি কেমন হাটো কাঁপন ধরায় রাজপথে
এখন তুমি আকাশ দেখো ভালোবাসার উৎপাতে
এখন তুমি আমার কাছে একটু বেশি থাকোনা
এখন তুমি আগের মতোন আমায় ভালোবাসোনা।
তোমায় আমি দিয়েছিলাম সোনা দানা গহনা
তোমায় নিয়ে ঘরটি বেধে আর তো কোথায় যাবেনা
নিত্যদিনে তুমি দেবে ভালোবাসার পুষ্পটি
নিত্যদিনে ফুটবো আমি মেলি আমার ভ্রুকুটি
এখন তুমি কেমন যেন বদলে গেছো সুমনা
এখন তুমি ব্যস্ত মানুষ করতে জানো ছলনা।
১৩.০১.২০১৪
এখন তুমি আকাশ দেখো ভালোবাসার উৎপাতে
= (শাফিক আফতাব) =

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



