somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

// ভালোবাসার ভূমি___ শাফিক আফতাব........//

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুঃখ তুমি দিয়েছিলে আমায়, কষ্ট দিয়েছিলে,
আমি সব জারিত করে পুলকের পসরা করেছি___
ব্যথা তুমি দিয়েছিলে আমায়, বেদনা তুমি দিয়েছিলে,
তবু আমি তোমায় কত ভালোবাসা বেসেছি।

ভালোবাসার ছলে দিয়েছো দহনের ফুলকি
প্রেমের ছলে পুড়িয়েছো হৃদয় __
হৃদয় আমার আজ হুঁকোর কলকি __
জীবনে আমার আজ এই পরাজয়।

পরাজয়ে প্রবাহে আমি পাই শান্তির আনন্দ
দুঃখের জলে ভেসে পাই পুলকের রস ;
আমার চলার পথে আজ কত মোহন ছন্দ !
ভালোবাসার ভূমি আমার কেমন সরস।

দুঃখের জলে ভেসে ভেসে পেয়েছি ভালোবাসার স্বাদ
দেহাহীত প্রিয়ার সাথে আমার কেমন প্রমাদ !
১৪.০১.২০১৪

[ভালোবাসার ভূমি
শাফিক আফতাব.......].

ভালোবাসা কিছু নয়__বাতাসের তৈরী এক ঘ্রাণময় ফুল
# শাফিক আফতাব #

কবিতা লিখবোন বলে লিখি ফেলি কত কথা, কবিতা ;
ভালোবাসাবো না বলে তোমাকে ভালোবেসে ফেলি __
তোমার কাছে যাবো না বলে তবু ফুটে থাকে প্রসূনকলি,
তোমার জন্য হৃদয়ে আমার কত বারতা।

কত বার ফিরে ফিরে এসে নিজেই করি অঙ্গীকার __
ভালোবাসা, সেতো দমকা বাতাসের এতটুকু ছোঁয়া ;
ভালোবাসা, সেতো অবুঝ ছেলের হাতের মোয়া :
ভালোবাসার ছলে তবু জন্মে অধিকার।

ভালোবাসা কিছু নয়__বাতাসের তৈরী এক ঘ্রাণময় ফুল,
ভালোবাসার জন্য তবু পৃথিবীর তাবৎ বুদ্ধিজীবীর ভুল __
ভালোবাসার জন্য তবু প্রাণ বলি দেয় শপথের কোলাহলে,
মানুষ তবু মরে যায় ভালোবাসার ছলে।

কবিতা লিখবোনা বলে, তবু কবিতা লিখে ফেলি ;
তোমাকে ভালোবাসবো না বলে তবু ভালোবেসে ফেলি।
১৪.০১.২০১৪


।। তোমার দুঃখগুলো, ফুল হলো, পুলক হলো
শাফিক আফতাব ।।

,..মানুষের জীবন যতটুকু ভুলে ভরা, ততটুকু ভরা ভালোবাসায়,
মানুষের জীবনে যতটুকু পরাজয়, তারচে বেশি বিজরের উল্লাস,
তুমি আমাকে অপেক্ষাতুর করেছিলে যতটুকু ব্যর্থ আশায়,
দুঃখের জলে ভেসে ভেসে হয়েছে তাই বুঝি আমার সবটুকু প্র্রকাশ।

তুমি দুঃখ দিতে চেয়েছিলে, দিলে, দুঃখগুলো ফুল হলো,
তুমি কষ্ট দিতে চেয়েছিলে, দিলে, কষ্টগুলো আনন্দ হলো,
তুমি ভালোবাসার ছলে ভালোবাসার ভান করেছিলে,
ভানগুলো অবিকল সুমধুর গান হলো, আমার প্রাঞ্জল হৃদয়ে,

আমার জন্য তুমি খুঁড়েছিলে গর্ত,
অবশেষে নিজেই পড়ে গেলে সে গহবরে,
আমাকে গাছে চড়ে দিয়ে মই দিয়েছিলে টান __
অমনি আমার হাতদুটি প্রজাপতি পাখা হয়ে গেলো, আমি শাঁই শাঁই
আকাশের নীল ছুঁইলাম।

তোমার সকল প্রকল্পনা, কল্পনার করুণতায় ব্যর্থময় শব্দ হলো,..
১৪.০১.২০১৪


সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×