আমি প্রায়শ কুকুরের সাথে পেরে উঠিনা __
সময় নষ্ট হয়__কুকুরগণ আমাকে দেখে ভেউ ভেউ করে ওঠে,
আমি কান দেই না __
আমাকে তাড়া করে কুকুরগণ আমি জলাতঙ্কের ভয়ে মুঠে থাকি।
প্রায়শ কুকুরের ছানায় ভরা কার্তিকমাস
জন্মের সময় কী ফুটফুটি থাকে, ফুলের মতোন
কুকুরের উপাধি পায় পরে,
ছানাগুলিকে আমরা কুকুরের বাচ্চা বলি, কুকুর বলিনা।
কুকুরগণও টপকে গেছে মানবতার সীমানা, অন্তত পোষা কুকুর
কিংবা যে কুকুরকে পোষ মানা যায়
তিনি তো চোর-ডাকাতের সূরতসুরত শব্দ পেয়ে ডেকে উঠবেই
মনিবের জাগিয়ে দেবে, কিংবা নিজেই আক্রমণ করবে ডাকাত, চোর।
মানুষ পোষ মানে কতজন ?
মানুষ মানুষকে আক্রমণ করে, পশুদের পাশবিকতা হার মানিয়ে।
১৪.০১.২০১৪

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।