somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে পেয়ে মনে হলো, জীবনের একগাদা পাঠ্যবইয়ের মধ্যে আমি আসল বইটিই পড়িনি ।। শাফিক আফতাব ।।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

....যখন তোমাকে পেলাম, মনে হলো, এইমাত্র পৃথিবীর ভুমিতে নামলাম,
মনে হলো, এতদিন ঘুমে ছিলাম,
কিংবা পৃথিবী এমন সৌন্দর্য়ের আধার, তা আমার জানা ছিলো না।
তোমাকে পেয়ে মনে হলো, ধূলোর পৃথিবীটা আসলেই সুন্দর !
এখানে অনাগত কাল বেঁচে যায় খুঁদ, কুঁড়ো, খেয়ে ছনে ছাওয়া কুঁড়েঘরে, তোমাকে নিয়ে।

তোমাকে পেয়ে মনে হলো, জীবনের একগাদা পাঠ্যবইয়ের মধ্যে আমি আসল বইটিই পড়িনি,
কিংবা রাজপ্রাসাদের ভোজসভায় জলসাঘরে যাইনি আমি,
তোমাকে পেয়ে মনে হলো, পৃথিবীর নদী নক্ষত্র আর সাগরের সাথে গভীর যোগসূত্র আছে,
এদেরে সম্মিলিত প্রয়াসে প্রিয়ার চোখের গভীর হয় নীল,
স্বর্ণলতা হয় চুল, আর জীবনের ভুলগুলো ফুল হয়ম, নদীরা বেগে বেগে ধায়।

তোমাকে পেয়ে মনে হলো, এতদিন আমি আনাড়ি এক লোক ছিলাম,
জীবনের বোধ বলে আমার কিছু ছিলো না, পশুর মতোন খেয়ে পড়ে অবসরে অলস জাবট কাটা ছাড়া
কোনো কাজ ছিলো না আমার,
এখন মনে হয়, আছে অনেক অকাজের কাজ, আছে অনেক ভুল, ভুল থেকে ফুল হয়, ঋণ থেকে বীণ হয়,
প্রেম থেকে লীন হয়,
তোমাকে পেয়ে মনে হলো জীবনটা আসলেই সুন্দর, পৃথিবীটা আরও !
তোমাকে পেয়ে মনে হলো, পৃথিবীটা বাহিরের চেয়ে অন্তর্গত সুন্দরে আরও মনোহর,
সাগরতলের জলদাম ......

১৪.০১.২০১৪

তুমি পাশে আছো বলে আমি আর নই অনিকেত
শাফিক আফতাব............

তুমি পাশে আছো, মনটা ভরে আছে, যেন হেমন্তের ভরাক্ষেত ;
তুমি পাশে আছে, অভাবগুলো পালিয়ে গেছে প্রাচীরের ওপারে __
তুমি পাশে আছে আমি আর নই অনিকেত,
আমার ঘর আছে, বাড়ি আছে, পুুকরভরা মাছ আর গোয়ালভরা গরু, খোঁয়ারে।

তুমি আছে, পত্রিকায় লীড নিউজে আছে আমাদের ভালোবাসার দীর্ঘ প্রতিবেদন,
তুমি পাশে আছো, স্বর্ণমুদ্রায় ভরে আছে আমার হৃদয়,
তুমি পাশে আছো, আমি পৃথিবীর সবচে সেরা যোদ্ধা, আমারই সুন্দর মন,
তুমি পাশে থাকো বলে মিষ্টি আবেশে ভোর হয়।

তুমি পাশে আছো, আমি ভরে থাকি সবটা সময়,
আমার ভাষায় আর ধ্বনির ব্যঞ্জনায় আসে সুরের গহীন পুলক,
তুমি পাশে আছো, পৃথিবী ঠিকঠিক চলছে কক্ষপথে, নির্ভয় ;
তুমি পাশে আছো বলে আমার ভিতরে লক্ষ জনমের প্রাঞ্জল শোলক।

তুমি পাথে আছো, মনে হয় প্রাণটাও ঠিকঠিক প্রোথিত আছে দেহের সাথে ;
তুমি নেই, কিছু নেই, পৃথিবীর শূন্যপ্রান্তর __ তুমি আছো, বেঁচে আছি দুধভাতে।
১৪.০১.২০১৪
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×