আমি দুঃখ দিয়ে ফড়িং বানাই, কষ্ট দিয়ে ভ্রমর
আমি প্রেম দিয়ে বিমান বানাই, ভালোবেসে অমর।
আমি তোমাকে দিয়ে পুলক গড়ি, শোলক পড়ি রাতে
অনেক টাকা খরচ করি তোমার প্রেমের খাতে
ভালো তোমাকে বাসতে আমি পাগল হয়েছি নিজে
তোমার ভূমি পেয়েছি আমি অনেক তদবীর লিজে
হাতের মুঠোয় স্বর্ণখণ্ড, হীরকখণ্ড প্রেম
কোন জনমের পূন্যের ফলে তোমায় আমি পেলেম
তুমি কাছে আছো বলে আমি বিশাল যাদুকর
কেমন মোহন মধুর রমণ শিশু চাঁদের কর
কেমন মধুর মনে হয় আজ নদী বাগান ফুল
তোমায় পেয়ে ভপুর আজ হৃদয়ের দুকূল
তুমি আমার প্রেরণা আর আমার নিত্য পাঠ
তোমার জন্য ভরিয়ে থাকে আমার শূন্য মাঠ।
১৫.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



