তুমি বেহুলার বাসর বানাবে ? সেখানেও ছিদ্র থাকবে,
তুমি সুুখে থাকতে চাও, শান্তির নির্জন নিলয় গড়তে চাও ?
তুমি মানবতার ফুলে ভরাতে বাগিচা ?
তুমি সম্প্রীতি আর সৌহার্দ্যের বৃক্ষে ফোটাতে চাও সুগন্ধি ফুল ?
তুমি ভ্রাতৃত্বের ভাষায় মানুষকে অাপন করতে চাও ? __পারবে না।
এজন্য যে কাঠ খড়ি খড় পোড়াতে হয়, তা তুমি জানো ?
তোমার অরণ্যে সেরকম কোনো কাঠ নেই, সেরকম কোনো খড়,
তোমার হৃদয় অতীব কোমল, তুষের আগুনের এতটুুকু হলকায় গলে যাবে,
তোমার বনভূমি উজাড় হবে,
অবশেষে মূলধনের অভাবে তুমি মানবতার বাণিজ্যতরী ভাসাবে স্বার্থের নদীতে....
তারচে বরং তুমি হাউজিং করো,
পরকীয়া শয্যায় ব্রাউজিং করো,
তারচে তুমি বিদেশে লোক পাঠাও__কিংবা নগ্ননৃত্যে গাও লোকভুলোনা পাশ্চাত্য সংগীত,
দেখবে শহরতলির গগনচুম্বি অট্রালিকার মতোন তুমি চরচর করে আাকাশ ছুঁইছো,
মানবতা, এ তোমার জন্য নয়,
তুমি তারচে বরং একজন্য বাধ্যগত আমলা হও, নয়তো নিশিকামলা,
তোমার বিলাসের কোনো ঝামলায় থাকবেনা, তুমি অতিদ্রুত পদোন্নতি পাবে,
তরুণমনের প্রীতি পাবে,
বেহুলার বাসর বানাতে যেও না, দেখিও সাপে ছোবল দেবে তোমাকে.....
১৫.০১.২০১৪
নিশিকামলা
শাফিক আফতাব.................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



