আজ এই রাতে, কী নিয়ে কবিতা লেখা যায় ?
ভাব ভাষা আর ভাবনার শব্দমালা নির্বাসনে গেছে __
কবিতার ছন্দরা পাশের বাড়িতে গেছে পড়সির সাথে সাক্ষাতে ;
আর অলঙ্কাররা গোমড়া মুখে বিবর্ণ আলোর ভীড়ে বসে আছে।
আজ প্রিয়তমাও মন খারাপ করে চলে গেছে বাপের বাড়ি __
সরকারি চাকরিজীবী বউয়ের আহা ! শাড়ির কী পতপত !
আহা ! হিলের যুদ্ধের সোলজারের বুটের কী খটখট !
আমি আজ খাবো নাকি ঘুমের বড়ি ?
আমি আজ গলায় দেবো না-কি দড়ি ?
পৃথিবীর সব জঞ্জাল, আশা, হতাশা প্রাপ্তি, প্রীতি ভাগাড়ে ফেলে যাবো কি নির্বাসনে ?
কিংবা অন্যায় আর অসত্যের পথ ধরি
বাড়ি করবো না-কি বারিধারায়, উত্তরায় কিংবা গুলশানে।
প্রিয়তমা, অনুপমা ; শুধু বলে বাড়ি করো, গাড়ি করো, শাড়ি দাও ;
আমি বলি, কোথা পাবো চেরাগ আলী, আলী বাবা, উচকোচ, আর ফাও ?
১৫.০১.২০১৪
নাগরিক অন্তর্দাহ
।। শাফিক আফতাব ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



