তোমাদের পৃথিবী তোমরাই গড়ে নিও
তোমরা তো সবাই স্বকীয়
আমরা জীর্ণ দীর্ণ শীর্ণ অপাংক্তেয় এক জীব
আমরা কালের প্রভাবে ক্লিব।
তোমার ঝংকার অহংকার তাণ্ডব
আমরা পাণ্ডু
তোমরা কোলাহল কলরব
আমরা পণ্ড
আধুনিকতার সংজ্ঞা তোমরা জেনে নিও
আমরা উত্তরাধুনিক
তোমরা নির্মাণ করো, যা কিছু প্রিয়
আমরা মিথ্যে অলিক।
তবে পিছন দেখিও কতদূরে গেছো ?
বহুদূরে গেলে একটু হেসো।
১৭.০১.২০১৪
কবিদের কবিতা
।। শাফিক আফতাব ।।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



