somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখগুলো আর কাহিল করতে পারে না ।। শাফিক আফতাব ।।

১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আর অল্পতে দুঃখ পাইনা, দুঃখের এতটুকু টুংটাং বাড়িতে আমার কিচ্ছু হয় না,
ছিচকে চোরগুলো পুলিশের সামন্য প্রহারে কাহিল হয়,
হৃদয়বিদারক দুর্ঘটনায়, কিংবা দু'একদিন উপবাসে চোখে আসেনা আমার কান্না
আমি আজ লোহার মানব, যন্ত্রের মতোন অকুতোভয়।

আমার আর আগের মতোন লজ্জাও নেই,
মানুষ অপমান করলে আমি কিছু বলিনা, বরং খিলখিল হাসি,
আমার আর আগের মতোন ব্যক্তিত্ব নেই
আমি ছেঁড়াফাড়া পড়ি, খাই নিরামিষ, কচুঘেচু, স্বপ্ল স্বপ্ল, কখনো বাসি।

বড় হবার স্বপ্নগুলো আমি ঘাঘটের জলে ভেসে দিয়েছি
আমার ভালোবাসার আবেগের শব্দগুলো অমি মহাশূন্যে উড়িয়ে দিয়েছি
আমার চাওয়াগুলো আমি গলাটিপে হত্যা করেছি শিশুহত্যার মতোন
ভোরের মিউনিসিপলিটির ট্রাকে আমি চালাল দিয়েছি আমার মেধা আর মনন।

আমি দুঃখের গভীর জলে বাস করি, কারনিরবধি ; আমার আবার দুঃখ কীসের !
আমি তো নিজেই আজ বিষধর সাপ, ভয় কেনো হবে তবে বিষের !
১৮.০১.২০১৪



দুঃখগুলো আর কাহিল করতে পারে না
।। শাফিক আফতাব ।

ভালোবাসার গাথা
।। শাফিক আফতাব।।

তুমি কথা দিয়েছিলে, ভুলবেনা,
ঘুমে গেলে আমার তুলবেনা।

কথা দিয়েছিলে, জীবনের সবদিন পাশে রবে,
ভালোবাসার উৎসবে।

কথা দিয়েছিলে, দেবে ভালোবাসার ফুল
হবে নদীর মতোন অনুকূল।

তুমি কথা দিয়েছিলে, ভালোবাসার খামারে জন্মাবে গুচ্ছ গুচ্ছ ধান
ভালোবাসায় ঋদ্ধ করবে যুগের ধকলে পুড়ে যাওয়া পরাণ।

তুমি কথা দিয়েছিলে প্রতিরাতে দেবে একটি গোলাপ
পৃথিবীর সুমধুর ভাষার গোপণ প্রলাপ।

তুমি কথা দিয়েছিলে আমাকে দেখাবে শোভিত প্রেমের বিস্তীর্ণবিল
কর্মক্লান্ত ক্লেদাক্ত এই আমাকে করবে অনাবিল।

কথা দিয়েছিলো ভুলবেনা, অথচ আজ ভুলেছো
ঘুম থেকে আমায় তুলেছো।
১৮.০১.২০১৪
তুমি স্পর্শমাত্রই আমার হৃদয়ে আলো জ্বলে উঠলো
শাফিক আফতাব

তুমি স্পর্শমাত্রই আমার হৃদয়ে আলো জ্বলে উঠলো
মনে হলো হাজার পাওয়ারের, রোশনাই হলো, আমার ঘন আঁধারের হৃদয়
তুমি চোখে চোখে চাওয়া মাত্রই সমুদ্র ফুলে উঠলো
আমার জীবন থেকে অকস্মাৎ পালিয়ে গেলো সকল পরাজয়।

তাহলে তুমি এলে আলো জ্বলে, পরাজয়গুলো পালায় ছিচকে চোরের মতোন
আমি হই বোদ্ধা আর যোদ্ধা পুরুষ
তুমি এলে হৃদয়ের 'ছায়াবিথীতলে' আসে অজস্র রমণ
আমি খুলে ফেলি বাসি-পচা কুরুষ।

তুমি সুইচ টিপলেই গলগল আলো আর জলের প্লাবনে প্লাবিত হয় প্রেমের খামার
তুমি পাশে থাকলে পৃথিবী নিজকক্ষপথে ঠিকঠিক ঘোরে
তুমিহীন ঘড়ির কাটা চলে যায় পৃথিবীর পাড়
তুমি ভালোবাসলে আমি বেঁচে উঠি একশত দশ ডিগ্রি জ্বরে।

তুমি স্পর্শমাত্রই অনুরণিত হয় আমার পরাণের তার
আহা ! কত আলো আকাশে, চাঁদ আর তারার !!
১৮.০১.২০১৪
হালকা চালের প্রেম
শাফিক আফতাব

তুমি যদি দেবেই আমায় একটি গোলাপ ফুল,
ভোরেই দিলে আর হতোনা মস্ত বড় ভুল,
তুমি যদি বাসবে ভালো আগে বাসবে না,
তাহলে কি বাড়তো আমার এত বেশি দেনা,
তুমি যদি থাকবে কাছে আগে থাকলে না,
আরও পেতাম মূল্যবান রৌপ্য রুপা সোনা,
তুমি যদি কাছে আসবে আগে আসবেনা,
শহরতলির প্লটটি য়ে হতো আমার কেনা।

তোমার ব্যথায় বিভোর হয়ে সময় চলে গেলো,
তোমার জন্য ভাবতে আমার জীবন এলোমেলো,
তোমার ব্যথায় কাতর হয়ে ভুগি পেটের পীড়ায়,
কত ব্যথা জমে আছে আমার মেরুর শিরায়,
ভালো যদি বাসবেই তুমি আগে বাসবেনা,
মিছেয় তুমি কষ্ট দিলো মনের বেদনা।
১৮.০১.২০১৪

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×