তুমি আসলে না__ফাগুন পাঠালে,
ভালোবাসলে না__আগুন জ্বললো ;
তুমি হাসলে না__ফাগুন বিকেলে,
আমার ফাগুনবেলা__ ভণ্ডুল হলো।
তুমি আসলে না __গোলাপ পাঠালে,
নিবিড় হলে না__দহনে পুড়লাম ;
আটকালে না __ প্রেমের জালে,
ব্যর্থ শব্দের ___মালা গাঁথলাম।
তুমি আসলে না__দিলেনা প্রেম,
অনুভবহীন এক__কঙ্কাল হলাম ;
কত সুখী দেখি __ চারপাশের মেম,
সারাটি ফাগুনে __ আমি ঘুমোলাম।
তুমি আসলে না__দিলেনা সুধা ;
দহন বাড়লো__বাড়লো ক্ষুধা।
১৯.০১.২০১৪
ফাগুনের দহন
।। শাফিক আফতাব ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



