তোমার ভালোবাসার সুঘ্রাণগুলো আজ বিকেলের রোদে ভেসে এলো
আজ তোমার মেহেদি হাতের স্পর্শগুলো কুয়াসাআকাশে ভাসলো
আজ তোমার নিবেদিত প্রেমের সেই চোখদুটি বাতাসে কোলে হাসলো
আজ তোমাকে ভালোবেসে স্বগসুধার ভীড়ে ভীষণ এলোমেলো।
তোমার ভালোবাসার পাঁপড়িগুলো আজ ঝুরঝুর ঝরছে
তোমার ভালোবাসার উষ্ণতাগুলো আজ মেঘদের সরালো
তোমার হৃদয়ের প্রদাহে গ্রীষ্মের দাবদাহে প্রথম বৃষ্টি ঝরলো
তোমার ভালোবাসার বৃষ্টিতে আজ শীত বিকেল ভরছে।
তোমার ভালোবাসার সুবাসিত রক্তের স্রোতে এলো মদিরতা
তোমার স্পর্শের বানে এলো স্পন্দন
তোমার প্রশ্বাসের প্রবলতায় জন্ম হলো গুচ্ছ গুচ্ছ কবিতা
পুকুরে জল নেই,পদ্ম ভাসে, আহা ! তোমার সাথে কেমন রমণ।
তোমার ভালোবাসার সুবাসগুলো আজ ভেসে এলো শীত বিকেলে
বহুদিন পর তোমাকে ভালোবাসলাম, নির্জন রাত্রির কোলে।
২০.০১.২০১৪
তোমার ভালোবাসার সুবাস
শাফিক আফতাব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



