আকাশ দেখিনা আর, নদী বৃক্ষ ফুল
তোমাকে দেখিনা আর সুন্দরের পুতুল
গোলাপে রাখিনা মুখ শুকিনা সুবাস
ভিনদেশে থাকি আমি নিঃসঙ্গ বাস।
স্বপ্ন দেখিনা আমি, দেখাইনা কারো
আকাশ ছুঁইবার সাধ মরে গেছে কবে
দিনগুলি কেটে গেছে দুঃখের উৎসবে
মনের ভিতরে বাস অনেক বেদনা গাঢ।
একদিন ভালোবেষে পেয়েছি মদিরতা
একদিন ভালোবেসে পেয়েছি কবিতা
একদিন ভালোবেসে পেয়েছি গীতালি
একদিন ভালোবেসে পেয়েছি দীপালি।
দিনগুলো কেটে গেছে রেখে গেছে গান
আজও মনে হলে কাঁদে ব্যথিত পরাণ।
২১.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



