মানুষের আজ নীতি নেই, ভীতি নেই, শুধু আছে প্রীতি ;
মানুষের আজ মানবতা নেই, কবিতা নেই, শুধু আছে নৃত্যগীতি __
মানুষের আজ দয়াদাক্ষিণ্য নেই, শুধু আছে পাশ্চাত্য অনুকরণ,
মানুষের আজ কেউ কারো নয় আপনজন।
মানুষগুলো ছক্কা মারতে ছুটছে, প্রাণ বলি দিয়েছে স্বার্থের কাছে
মানুষগুলো অনধিকারে প্রবেশ করছে,
মানুষগুলো নিশাচর প্রাণীর মতোন জাগছে রাত
মানুষগুলো অন্যের বিছানায় রাত কাটিয়ে করছে প্রভাত।
মানুষগুলো যাদুর কাঠি পেতে নীতিকে চালান দিয়েছে ভিনদেশে
প্রেয়সীরে নির্বাসনে পাঠিয়ে রংতামাসা করেছ __ নগ্নবান্দর
মানুষের বড় কুটিল আর জটিল আজকের অন্তর,
মানুষগুলো আজ মানুষকে মিথ্যে করে ভালোবেসে।
মানুষ আজ অতিআধুনিক যুগে বাস করে, জ্ঞানভারে ন্যুজ্য,
মানুষ আজ অাঁধারে ভেদ করছে বুহ্য।
২২.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



